রবিবার, আগস্ট ৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাঙ্গামাটিতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: বিশেষ পুরস্কার পেলেন কোতয়ালী থানার ওসি

রাঙ্গামাটিতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: বিশেষ পুরস্কার পেলেন কোতয়ালী থানার ওসি

রাঙ্গামাটিতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: বিশেষ পুরস্কার পেলেন কোতয়ালী থানার ওসি

রাঙ্গামাটিতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: বিশেষ পুরস্কার পেলেন কোতয়ালী থানার ওসি

​মোঃ কামরুল ইসলাম,  রাঙ্গামাটি জেলা প্রতিনওধি:-
​রাঙ্গামাটি পার্বত্য জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বিশেষ সম্মাননা ও পুরস্কার পেয়েছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জসীম উদ্দীন। রবিবার (২৯ মার্চ) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাঙ্গামাটির সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম কোতয়ালী থানার ওসির হাতে এই বিশেষ পুরস্কার তুলে দেন।​পুরস্কার প্রদানকালে পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন,​পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা এবং সাহসিকতার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়েছে। এটি কেবল একজন কর্মকর্তার অর্জন নয়, বরং পুরো বাহিনীর জন্য একটি অনুপ্রেরণা।"
​তিনি আরও উল্লেখ করেন যে, রাঙ্গামাটিকে অপরাধমুক্ত এবং মাদকনিমূলে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। ভবিষ্যতেও এই ধরণের জনকল্যাণমূলক ও ভালো কাজ অব্যাহত রাখার জন্য তিনি পুলিশের সকল স্তরের সদস্যদের প্রতি আহ্বান জানান ​উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা কোতয়ালী থানার ওসির এই অর্জনকে সাধুবাদ জানান এবং জেলার সার্বিক নিরাপত্তা রক্ষায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।​পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় কোতয়ালী থানার ওসি জনাব মোঃ জসীম উদ্দীন এই সম্মানের জন্য পুলিশ সুপার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জনসেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।