রবিবার, আগস্ট ৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাঙ্গামাটিতে ডিবি পুলিশের বিশেষ অভিযান: মাদক সেবনকালে ২ জন গ্রেফতার

রাঙ্গামাটিতে ডিবি পুলিশের বিশেষ অভিযান: মাদক সেবনকালে ২ জন গ্রেফতার

রাঙ্গামাটিতে ডিবি পুলিশের বিশেষ অভিযান: মাদক সেবনকালে ২ জন গ্রেফতার

রাঙ্গামাটিতে ডিবি পুলিশের বিশেষ অভিযান: মাদক সেবনকালে ২ জন গ্রেফতার

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-
​রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সুনির্দিষ্ট নির্দেশনায় আজ জেলাজুড়ে অপরাধ দমনে বিশেষ তৎপরতা শুরু করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মূলত কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য হ্রাস, মাদক নির্মূল এবং ইভটিজিং মুক্ত শহর গড়ার লক্ষ্যেই এই আভিযানিক পরিকল্পনা সাজানো হয়।​জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ এনামুল হক-এর সরাসরি নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম সন্ধ্যা ৭:০০ ঘটিকা থেকে রাত ১১:০০ ঘটিকা পর্যন্ত রাঙ্গামাটি সদরের বিভিন্ন স্পর্শকাতর পয়েন্টে একযোগে অভিযান চালায়।
​অভিযান চলাকালে রাত ৮:৪৫ ঘটিকায় রাঙ্গামাটি মারী স্টেডিয়ামের গ্যালারি এলাকা থেকে মাদক সেবনের প্রস্তুতিকালে হাতেনাতে ০২ (দুই) জন আসামিকে গ্রেপ্তার করা হয়।​মিজানুর রহমান (১৯), পিতা: আমির হামজা, সাং- কে.কে. রায় সড়ক, রাজবাড়ী।
​অপূর্ব দে (১৯), পিতা: স্বপন দে, সাং- কে.কে. রায় সড়ক, রাজবাড়ী।​উভয় আসামিই কোতয়ালী থানার অন্তর্গত এলাকার স্থায়ী বাসিন্দা।​অভিযান চলাকালীন আভিযানিক টিম কেবল ধরপাকড়েই সীমাবদ্ধ থাকেনি, বরং স্থানীয় জনসাধারণের সাথে নিবিড় মতবিনিময় করেছে। মাদক ও কিশোর গ্যাংয়ের কুফল নিয়ে সচেতনতামূলক ব্রিফিং প্রদান করা হয় এবং অপরাধী শনাক্তে পুলিশের সাথে তথ্য আদান-প্রদান করতে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হয়েছে।
​গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে,
​মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। অপরাধমুক্ত রাঙ্গামাটি গড়তে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত বিরতিতে অব্যাহত রাখা হবে