সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাহুলের মর্মান্তিক মৃত্যু নিয়ে মুখ খুললেন পরিচালিক।

রাহুলের মর্মান্তিক মৃত্যু নিয়ে মুখ খুললেন পরিচালিক।

রাহুলের মর্মান্তিক মৃত্যু নিয়ে মুখ খুললেন পরিচালিক।

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুকে ঘিরে শোকের পাশাপাশি বাড়ছে নানা প্রশ্ন। ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সে বিষয়ে এবার বিস্তারিত জানিয়েছেন ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের পরিচালক শুভাশিস মণ্ডল।

পরিচালকের ভাষ্য অনুযায়ী, রোববার পশ্চিমবঙ্গের তালসারি সমুদ্রসৈকতে শুটিং চলছিল। একটি দৃশ্যে রাহুল ও অভিনেত্রী শ্বেতা মিশ্র অল্প পানিতে দাঁড়িয়ে অভিনয় করছিলেন। শুরুতে গোড়ালি সমান জলে থাকলেও ধীরে ধীরে তারা সমুদ্রের ভেতরের দিকে এগোতে থাকেন।

শুটিংয়ের সময় শ্বেতা মিশ্র মজার ছলে পানি ছিটাচ্ছিলেন। এ সময় রাহুল তার হাত ধরে আরও একটু ভেতরের দিকে যান। ঠিক তখনই ঘটে বিপত্তি।

পরিচালক জানান, হাঁটু সমান জলে পৌঁছানোর পর হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলেন রাহুল। ইউনিট থেকে বারবার সতর্ক করা হলেও মুহূর্তের মধ্যে পানি গলা পর্যন্ত উঠে যায়। এরপরই তিনি হাবুডুবু খেতে শুরু করেন এবং কয়েক সেকেন্ডের মধ্যেই তলিয়ে যান।

ঘটনা বুঝতে পেরে ইউনিটের সদস্যরা দ্রুত জলে ঝাঁপিয়ে পড়েন। প্রায় ১০ থেকে ১২ জন মিলে উদ্ধারকাজে অংশ নেন। আশপাশে থাকা নৌকা থেকেও দড়ি ফেলে সাহায্য করা হয়। অবশেষে তাকে পানির বাইরে তোলা সম্ভব হয়।

এরপর দ্রুত দিঘা মহকুমা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

পরিচালকের এই বর্ণনা থেকে প্রাথমিকভাবে কিছু বিষয় ধারণা করা হচ্ছে, শুটিং চলাকালীনই দুর্ঘটনাটি ঘটে। সমুদ্রের পানির গভীরতা হঠাৎ বেড়ে যাওয়ায় পরিস্থিতি জটিল হয়। খুব অল্প সময়ের মধ্যেই সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এই মর্মান্তিক ঘটনা আবারও মনে করিয়ে দিল, সমুদ্রসৈকতে সামান্য অসতর্কতাও কত বড় বিপদের কারণ হতে পারে। এক মুহূর্তের ভুলেই হারিয়ে গেলেন টলিউডের এক প্রতিভাবান অভিনেতা।