রবিবার, আগস্ট ৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উখিয়া কলেজে বিদায় ও বরণ: দুই প্রবীণ শিক্ষকের অবসর, নতুন দুই সহকর্মীর যোগদন।

উখিয়া কলেজে বিদায় ও বরণ: দুই প্রবীণ শিক্ষকের অবসর, নতুন দুই সহকর্মীর যোগদন।

উখিয়া কলেজে বিদায় ও বরণ: দুই প্রবীণ শিক্ষকের অবসর, নতুন দুই সহকর্মীর যোগদন।

উখিয়া কলেজে বিদায় ও বরণ: দুই প্রবীণ শিক্ষকের অবসর, নতুন দুই সহকর্মীর যোগদন।

নিজস্ব প্রতিবেদক, মো: গিয়াস উদ্দিন, উখিয়া:
কক্সবাজারের ঐতিহ্যবাহী উখিয়া কলেজে বিদায়ের বিষাদ আর নতুনের আগমন এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। কলেজের অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধাভাজন দুই জন শিক্ষকের অবসরজনিত বিদায় এবং এনটিআরসিএ (NTRCA) কর্তৃক নবনিযুক্ত দুই জন শিক্ষকের যোগদান উপলক্ষে এক অনানুষ্ঠানিক আয়োজন সম্পন্ন হয়।
বিদায় সংবর্ধনা জানানো হয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সদ্য বিদায়ী বিভাগীয় প্রধান জনাব নবী হোসাইন এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জনাব সৈয়দ আকবর-কে। সহকর্মীরা অত্যন্ত অশ্রুসিক্ত নয়নে তাঁদের স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, এই দুই গুণী শিক্ষক তাঁদের হাসিখুশি ব্যক্তিত্ব, আমোদপ্রমোদ এবং পরম মমতায় সবসময় সহকর্মী ও শিক্ষার্থীদের আগলে রেখেছেন। উখিয়া কলেজ পরিবার তাঁদের অবদান চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। তাঁদের অবসর জীবন সুস্থ ও সুন্দর হোক—এই প্রার্থনা জানানো হয়।
একই অনুষ্ঠানে এনটিআরসিএ-র মাধ্যমে নবনিযুক্ত দুই শিক্ষককে উখিয়া কলেজ পরিবারে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। যোগদানকৃত নতুন দুই সহকর্মী হলেন—ব্যবস্থাপনা বিভাগের জনাব মো: আফাজ উদ্দিন এবং সমাজবিজ্ঞান বিভাগের জনাব মোহাম্মদ তোয়াহা।
উপস্থিত শিক্ষক ও কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নতুনদের বরণ করে নেন এবং তাঁদের পেশাগত জীবনের সফলতা কামনা করেন। নতুন এই দুই তরুণ শিক্ষকের হাত ধরে কলেজের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।