সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বনলতা এক্সপ্রেস নিয়ে বক্তব্যে ভুল ছিল বলে স্বীকার করলেন জয় চৌধুরি। 

বনলতা এক্সপ্রেস নিয়ে বক্তব্যে ভুল ছিল বলে স্বীকার করলেন জয় চৌধুরি। 

বনলতা এক্সপ্রেস নিয়ে বক্তব্যে ভুল ছিল বলে স্বীকার করলেন জয় চৌধুরি। 

হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে ‘বনলতা এক্সপ্রেস’সিনেমাটি নির্মিত হয়েছে। একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই গল্পের পরতে পরতে যাত্রীদের জীবনের নানা বৈচিত্র্যময় দিক ফুটে উঠেছে সিনেমাটিতে। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রকে ঘিরে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়। বেশ কিছু ফেসবুক গ্রুপ ও পোস্টে দাবি করা হয়, সিনেমাটি নাকি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো গল্প অবলম্বনে নির্মিত। আর সেই দাবির সূত্র হিসেবে ব্যবহার করা হয় অভিনেতা জয় চৌধুরীর একটি বক্তব্য।

ভাইরাল হওয়া ওই পোস্টে দেখা যায়, জয় চৌধুরীর নাম ব্যবহার করে একটি কার্ড তৈরি করা হয়েছে, যেখানে উল্লেখ করা হয়- ‘বনলতা এক্সপ্রেস’ রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প থেকে নেওয়া। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে কৌতূহল ও বিভ্রান্তি তৈরি হয়।

তবে পরে এ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন জয় চৌধুরী। তিনি জানান, এ ধরনের তথ্য সঠিক নয় এবং এটি তার একটি ভুল মন্তব্যের ফল। জয় বলেন, “আমি ভুল বলেছিলাম। আমি অন্যের দেওয়া তথ্যকে যাচাই না করেই প্রাধান্য দিয়েছিলাম।” তার এই স্বীকারোক্তির পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে অন্যতম আলোচিত চলচ্চিত্র।