রবিবার, আগস্ট ৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চরাঞ্চল থেকে হাসপাতালে আনার আগেই লঞ্চঘাটে সন্তান প্রসব

চরাঞ্চল থেকে হাসপাতালে আনার আগেই লঞ্চঘাটে সন্তান প্রসব

চরাঞ্চল থেকে হাসপাতালে আনার আগেই লঞ্চঘাটে সন্তান প্রসব

চাঁদপুর প্রতিনিধি: চরাঞ্চল থেকে প্রসবব্যাথা নিয়ে হাসপাতালে আসার আগেই চাঁদপুর লঞ্চঘাটে কন্যা সন্তান প্রসব করেছেন এক প্রসূতি। ওই প্রসূতিকে নৌ-পুলিশ ও স্বেচ্ছাসেবীরা দ্রুত উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে। 

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে এমভি হাশেমপুর লঞ্চে এমন ঘটনা ঘটে।

চাঁদপুর লঞ্চঘাটের নৌ থানা পুলিশ জানায়, লঞ্চে প্রসূতির সন্তান প্রসবের খবর পেয়ে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে।  এসময় স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন সহায়তা করেছে।

প্রসূতির স্বামী আল আমিন প্রধানীয়া  জানান, শ্বশুরবাড়ি মতলবের জহিরাবাদ চর উমেদ এলাকা থেকে লঞ্চে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের উদ্দেশ্য আসার পথে প্রসব ব্যাথা উঠে।

হাসপাতালের তত্বাবধায়ক ডা.  মাহবুবুর রহমান বলেন, নবজাতক ও প্রসূতিকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেয়া হচ্ছে।  সন্তান ভালো আছে। তবে নবজাতকের মায়ের প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে।

এদিকে লঞ্চ মালিকপক্ষ এই দম্পতিকে তাৎক্ষণিক ৫ হাজার টাকা ও নতুন পোশাক উপহার দিয়েছেন।  পাশাপাশি এই লঞ্চে নবজাতকের যাতায়াত ভাড়া সবসময়ের জন্য ফ্রি করা হয়েছে।