সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংগঠনবিরোধী তৎপরতার অভিযোগে নওগাঁর ৩ আইনজীবীকে বহিষ্কার

সংগঠনবিরোধী তৎপরতার অভিযোগে নওগাঁর ৩ আইনজীবীকে বহিষ্কার

সংগঠনবিরোধী তৎপরতার অভিযোগে নওগাঁর ৩ আইনজীবীকে বহিষ্কার

সংগঠনবিরোধী তৎপরতার অভিযোগে নওগাঁর ৩ আইনজীবীকে বহিষ্কার

নওগাঁ প্রতিনিধি: সংগঠনবিরোধী তৎপরতা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নওগাঁ জেলা ইউনিটের ৩ জন সদস্যকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ৩১ মার্চ ২০২৬ তারিখে পৃথক তিনটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- অ্যাডভোকেট মো: ইকবাল জামিল চৌধুরী, অ্যাডভোকেট মো: রেজাউল বাসার এবং অ্যাডভোকেট মো: সারওয়ার জাহান। তারা প্রত্যেকেই নওগাঁ জেলা আইনজীবী সমিতির সদস্য।

নওগাঁ জেলা ইউনিটের সদস্য সচিব এম. শাহ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ফোরামের নওগাঁ জেলা বার ইউনিটের সকল পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। এখন থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কোনো সাংগঠনিক কার্যক্রমের সাথে তাদের আর কোনো সম্পর্ক থাকবে না।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর আওতাধীন সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যেন উল্লিখিত ব্যক্তিদের সাথে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ রক্ষা না করা হয়।

এই আদেশের অনুলিপি কেন্দ্রীয় বিএনপির দপ্তর সম্পাদক (নয়া পল্টন), জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি এবং নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট অবগতির জন্য প্রেরণ করা হয়েছে।