শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মারা গেলেন চলচ্চিত্র পরিচালক আব্দুল আলিম।

মারা গেলেন চলচ্চিত্র পরিচালক আব্দুল আলিম।

মারা গেলেন চলচ্চিত্র পরিচালক আব্দুল আলিম।

চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ, প্রযোজক ও প্রদর্শক মোহাম্মদ আব্দুল আলিম আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল ১ এপ্রিল দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।

জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে দেশের চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, শিল্পী ও কলাকুশলীরা তার অবদানের কথা স্মরণ করছেন গভীর শ্রদ্ধার সঙ্গে।

পারিবারিক সূত্রে জানা যায়, তার এক ছেলে বর্তমানে কারাগারে রয়েছেন। তিনি প্যারোলে মুক্তি পেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর কাকরাইলের পিডাব্লিউডি এলাকায় দ্বিতীয় জানাজা সম্পন্ন করা হবে।

মোহাম্মদ আব্দুল আলিম দেশের চলচ্চিত্র শিল্পে দীর্ঘদিন ধরে প্রযোজক ও প্রদর্শক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তার প্রতিষ্ঠিত প্রযোজনা সংস্থা ‘মনোয়ারা ফিল্মস’ থেকে একাধিক জনপ্রিয় চলচ্চিত্র নির্মিত হয়েছে। তার প্রযোজিত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘রাজা’, ‘সেভেন মার্ডার’, ‘মার্ডার ২’ এবং ‘ওয়ান্টেড’। এসব চলচ্চিত্রের মাধ্যমে তিনি বাণিজ্যিক ধারার সিনেমায় বিশেষ অবদান রাখেন।