রবিবার, আগস্ট ৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদপুর সদর হাসপাতালে ডিবি পুলিশের অভিযানে দালাল চক্রের ৪ সদস্য আটক

চাঁদপুর সদর হাসপাতালে ডিবি পুলিশের অভিযানে দালাল চক্রের ৪ সদস্য আটক

চাঁদপুর সদর হাসপাতালে ডিবি পুলিশের অভিযানে দালাল চক্রের ৪ সদস্য আটক

চাঁদপুর প্রতিনিধি: আড়াইশ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ৪ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সরকারি এই হাসপাতালের চিহ্নিত দালালদের মধ্য থেকে সাহাব উদ্দিন (২৫), শাকিল খান (১৯), মাসুদ (৩৫) ও গোলাম রাব্বি (২৭) নামে চারজনকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

গোয়েন্দা পুলিশ জানায়, অভিযানের খবর পেয়ে অন্যান্য দালালরা আগেই সরে পড়ে। এছাড়া নারী পুলিশ সদস্য না থাকায় অভিযানের সময় কোনো নারী দালালকে আটক করা সম্ভব হয়নি।
আটককৃতরা সবাই চাঁদপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)'র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হাসপাতাল এলাকায় দালাল চক্র নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এর আগে ১এপ্রিল চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক হাসপাতাল পরিদর্শনকালে দালাল নির্মূলে কঠোর নির্দেশনা দেন। ২৪ ঘন্টা অতিবাহিত না হতেই ডিবি পুলিশের অভিযানে ৪জনকে আটক করা হয়।