রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৌরভ গাঙ্গুলির বায়োপিকের শুটিং শুরু

সৌরভ গাঙ্গুলির বায়োপিকের শুটিং শুরু

সৌরভ গাঙ্গুলির বায়োপিকের শুটিং শুরু

দীর্ঘ জল্পনার পর আশার মুখ দেখলো ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআই'র সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলির বায়োপিক। বুধবার শুরু হয়েছে সিনেমার শুটিং, এতে কলকাতার ‘মহারাজ’-এর ভূমিকায় দেখা যাবে রাজকুমার রাওকে।

রাজকুমার ইনস্টাগ্রামে ঘোষণা করেছেন, লাভ রঞ্জন প্রযোজিত এবং বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত এই ছবির নাম রাখা হয়েছে ‘দাদা- দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি’।

গত ফেব্রুয়ারি মাসে রাজকুমারের লুকে বড়সড় পরিবর্তন দেখা গিয়েছিল। ভক্তদের মধ্যে স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হলেও অভিনেতা পরে খোলসা করেছেন, এই রূপান্তর পুরোপুরি ‘দাদা’-র চরিত্রের জন্য। তিনি জানিয়েছেন, আগের প্রজেক্টের জন্য প্রায় ৯-১০ কেজি ওজন বৃদ্ধি করেছিলেন। এখন সেই অতিরিক্ত ওজন কমিয়ে তিনি ‘মহারাজ মোড’-এ ঢোকার জন্য কঠোর পরিশ্রম করছেন।

বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত এই বিগ-বাজেট বায়োপিকে রাজকুমারের অভিনয় ছাড়াও রয়েছে বিস্তৃত প্রযোজনা। এর আগে বিক্রমাদিত্য ‘উড়ান’ ও ‘লুটেরা’-র মতো প্রশংসিত ছবি উপহার দিয়েছেন। ছবিটি নিয়ে ইতিমধ্যেই দুই বাংলার দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

বায়োপিকটি সৌরভ গাঙ্গুলির ক্রিকেট ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন ও কলকাতার আইকন হয়ে ওঠার গল্প তুলে ধরবে।