মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুদ্ধ চললে হরমুজ প্রণালি স্থিতিশীল হবে না: চীন

যুদ্ধ চললে হরমুজ প্রণালি স্থিতিশীল হবে না: চীন

যুদ্ধ চললে হরমুজ প্রণালি স্থিতিশীল হবে না: চীন

ইরানকে ঘিরে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত অব্যাহত থাকলে পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ ‘হরমুজ প্রণালি’ কখনোই স্থিতিশীল থাকবে না—এমন সতর্কবার্তা দিয়েছে চীন। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, এ মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে এক ফোনালাপে তিনি এ কথা বলেন। একইসঙ্গে তিনি দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানান।

ওয়াং ই বলেন, হরমুজ প্রণালি দিয়ে নৌ-চলাচল ইরান যুদ্ধের একটি পরোক্ষ প্রভাবের মধ্যে পড়েছে। যুদ্ধ চলমান থাকলে এই গুরুত্বপূর্ণ জলপথে স্থিতিশীলতা ফিরবে না বলেও তিনি উল্লেখ করেন।    

এর আগে মঙ্গলবার বেইজিংয়ে পাকিস্তান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে দেওয়া এক যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ-চলাচল নিশ্চিত করার দাবি জানানো হয়।

বর্তমানে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত পঞ্চম সপ্তাহে গড়িয়েছে, যা বৈশ্বিক জ্বালানি তেলের সরবরাহ এবং সামুদ্রিক বাণিজ্যে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে।

শুরু থেকেই চীন এ যুদ্ধের বিরোধিতা করে আসছে এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ওপর গুরুত্বারোপ করে আসছে।