শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ জাতীয় চলচ্চিত্র দিবস আজ

আজ জাতীয় চলচ্চিত্র দিবস আজ

আজ জাতীয় চলচ্চিত্র দিবস আজ


আজ জাতীয় চলচ্চিত্র দিবস। ১৯৫৭ সালের ৩ এপ্রিল তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়। এই দিনকে স্মরণ করে ২০১২ সালে প্রথমবার জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা হয়।

প্রত্যেক বছরই চলচ্চিত্র দিবসকে ঘিরে এফডিসি রঙিন হয়ে ওঠে।

চলচ্চিত্রাঙ্গনের মানুষেরা নানা আয়োজনে পালন করে থাকেন দিনটি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এবারের প্রতিপাদ্য 'আমাদের চলচ্চিত্র আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য'।

এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা তানি বলেন, ‘পরিপত্র দেরিতে পাওয়ায় সময় কম পেয়েছি, যতটুকু সম্ভব এফডিসি সাজানোর চেষ্টা করছি।

পাশাপাশি সব স্টেকহোল্ডারকে ইতিমধ্যে দাওয়াত দেওয়া হয়েছে। আশা করেছি সবাইকে নিয়ে দিবসটি উদযাপন করতে পারব।’ 

জানা গেছে, কাল ৩ এপ্রিল সকাল ১০টায় দিবসটি উদ্বোধন করা হবে। সাড়ে ১০টায় শোভাযাত্রা, ১১টায় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুপুর ২টায় চলচ্চিত্র প্রদর্শনীর দিয়ে দিবসটি উদযাপন সম্পন্ন হবে।