রবিবার, আগস্ট ৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোহাম্মাদপুরে দুর্বৃত্তের হামলায় ভ্যান চালক গুরুতর জখম৷

মোহাম্মাদপুরে দুর্বৃত্তের হামলায় ভ্যান চালক গুরুতর জখম৷

মোহাম্মাদপুরে দুর্বৃত্তের হামলায় ভ্যান চালক গুরুতর জখম৷

জিহাদ হাসান মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় এই বিভৎস নৃশংসতা সংঘটিত হয়েছে৷ 
মাত্র ১০০ টাকার জন্য মাগুরার মহম্মদপুরের বড়রিয়া গ্রামের ভ্যান চালক বাদশা শেখের ছেলে রাসেলকে  এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে জখম করা হয়েছে।  রাসেলের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। মাথায়, কাঁধে, হাতে, পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে অসংখ্য ক্ষত রয়েছে। স্থানীয় ফেলু ফকিরের ছেলে কাবুল (২৫) ওই ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা  ঘটে। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে ফরিদপুর মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। রাসেল পেশায় খোয়া ভাঙা শ্রমিক বলে জানাগেছে।

সর্বেশষ খবর পাওয়া পর্যন্ত রাসেলের শরীরের ক্ষতগুলো বিভৎস্য হওয়ার কারণে ইথিক্স মেনে লাল রঙে ঢেকে দেওয়া হয়েছে।