রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের গন্ডি পেরিয়ে এবার যুক্তরাষ্ট্রে রাক্ষস।

দেশের গন্ডি পেরিয়ে এবার যুক্তরাষ্ট্রে রাক্ষস।

দেশের গন্ডি পেরিয়ে এবার যুক্তরাষ্ট্রে রাক্ষস।


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এবং ব্যাপক সাড়া জাগানো সিনেমা ‘রাক্ষস’ এবার আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের জয়যাত্রা শুরু করতে যাচ্ছে। বাংলাদেশের মাল্টিপ্লেক্সগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় সামাল দেওয়ার পর সিনেমাটি এবার পাড়ি জমাচ্ছে সুদূর যুক্তরাষ্ট্রে।

আগামী ১৭ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ।

‘রাক্ষস’ চরিত্রে তাকে এক ভিন্ন ও ব্যতিক্রমী রূপে দেখা যাবে। ইতোমধ্যেই চলচ্চিত্রটির পোস্টার ও প্রচারণায় তার নতুন লুক দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।

ছবিটি প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরীন আক্তার সুমি। আন্তর্জাতিকভাবে সিনেমাটি পরিবেশন করছে গ্যালাক্সি মিডিয়া। উত্তর আমেরিকার বিভিন্ন শহরে সিনেমাটি প্রদর্শনের প্রস্তুতি চলছে।

গ্যালাক্সি মিডিয়ার কর্ণধার বদরুদ্দোজা সাগর বলেন, ‘আমরা সবসময়ই ভিন্নধর্মী ও শক্তিশালী গল্পের বাংলা সিনেমা বিশ্বদর্শকের কাছে পৌঁছে দিতে চাই। ‘রাক্ষস’ এমন একটি চলচ্চিত্র, যা দর্শকদের শুধু বিনোদনই দেবে না, বরং গভীরভাবে নাড়িয়ে দেবে। উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে এটি হবে একটি স্মরণীয় অভিজ্ঞতা।’

রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটি অ্যাকশন, সাসপেন্স এবং মনস্তাত্ত্বিক টানাপোড়েনের এক অনন্য সমন্বয়।

নির্মাতা জানান, ‘রাক্ষস’ শুধুমাত্র একটি অ্যাকশনধর্মী সিনেমা নয়; এটি মানুষের অন্তর্গত অন্ধকার দিক এবং প্রতিশোধের গল্পকে নতুনভাবে তুলে ধরবে। দর্শকদের জন্য থাকছে চমকপ্রদ ভিজ্যুয়াল, তীব্র নাটকীয়তা এবং ভিন্নধর্মী সিনেম্যাটিক অভিজ্ঞতা।

এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্রে মুক্তির পর ‘রাক্ষস’ কতটা সাড়া ফেলতে পারে এবং সিয়াম আহমেদের এই নতুন রূপ দর্শকদের কতটা মুগ্ধ করে।