রবিবার, আগস্ট ৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরিচা টু কাজিরহাট স্পিডবোট চলাচল বন্ধ

আরিচা টু কাজিরহাট স্পিডবোট চলাচল বন্ধ

আরিচা টু কাজিরহাট স্পিডবোট চলাচল বন্ধ


মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি তেলের সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে দেশের যোগাযোগ ব্যবস্থায়। পেট্রোল সংকটের কারণে গত দুই দিন ধরে পাবনার কাজিরহাট ও মানিকগঞ্জের আরিচা নৌপথে দ্রুতগতির স্পিডবোট সার্ভিস বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হঠাৎ করেই পেট্রোল সরবরাহ কমে যাওয়ায় স্পিডবোট চালানো সম্ভব হচ্ছে না। ফলে এই গুরুত্বপূর্ণ নৌপথে যাতায়াতকারী হাজারো মানুষ বিপাকে পড়েছেন। বিশেষ করে জরুরি কাজে ঢাকাগামী যাত্রীদের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ।

বোটমালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কপথে পাবনা থেকে রাজধানী ঢাকায় যেতে সাধারণত ৫ থেকে ৬ ঘণ্টা সময় লাগে। তবে যানজটের কারণে তা অনেক সময় ৮ থেকে ১২ ঘণ্টায়ও পৌঁছায়। এই দীর্ঘ ভোগান্তি কমাতেই ২০১৬ সালে আরিচা-কাজিরহাট নৌপথে দ্রুতগতির স্পিডবোট সার্ভিস চালু করা হয়। এ সেবা চালু হওয়ার পর যাত্রীরা মাত্র ৪ থেকে ৫ ঘণ্টার মধ্যেই ঢাকায় পৌঁছাতে পারতেন।

বর্তমানে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় যাত্রীরা বাধ্য হয়ে বিকল্প হিসেবে সড়কপথ বেছে নিচ্ছেন। এতে সময় যেমন বেশি লাগছে, তেমনি বাড়ছে খরচও। অনেকেই সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে ভোগান্তির শিকার হচ্ছেন।

অন্যদিকে, স্পিডবোট বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছেন বোটমালিকরা। প্রতিদিনের আয় বন্ধ হয়ে যাওয়ায় তাদের লোকসান গুনতে হচ্ছে। একই সঙ্গে কর্মহীন হয়ে পড়েছেন চালক ও সংশ্লিষ্ট শ্রমিকরা। তারা দ্রুত জ্বালানি সংকট নিরসন করে স্পিডবোট সার্ভিস চালু করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। তারা বলছেন, এই নৌপথটি চালু থাকলে উত্তরাঞ্চলের মানুষের যাতায়াতে বড় ধরনের স্বস্তি ফিরে আসবে।

এস এন জামান হাসেমী সুজানগর উপজেলা প্রতিনিধি