সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের সুরক্ষা নিয়ে নিরাপত্তা পরিষদে আজ ভোট

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের সুরক্ষা নিয়ে নিরাপত্তা পরিষদে আজ ভোট

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের সুরক্ষা নিয়ে নিরাপত্তা পরিষদে আজ ভোট

হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদার করতে শুক্রবার (৩ মার্চ) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাবের ওপর ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।

কূটনীতিকদের তথ্য অনুযায়ী, পরিষদের বর্তমান সভাপতিত্বকারী দেশ ইতোমধ্যে একটি খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ওই খসড়ায় বাণিজ্যিক জাহাজ সুরক্ষায় ‘প্রয়োজনীয় সব ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ নেওয়ার অনুমোদনের কথা উল্লেখ রয়েছে।

নিরাপত্তা পরিষদে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ বিন রশিদ আল জায়ানি বলেন, ‘আগামীকাল (শুক্রবার) এ খসড়া প্রস্তাবের ওপর ভোট হবে। আমরা আশা করছি, পরিষদ প্রস্তাবটির পক্ষে একমত হবে।’

এ প্রস্তাব পাসের ক্ষেত্রে অন্য উপসাগরীয় আরব দেশগুলো ও যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছে। তবে রাশিয়া ও চীনের আপত্তি কাটাতে আগের খসড়া থেকে সরাসরি সামরিক ব্যবস্থার বিষয়টি বাদ দেওয়া হয়েছে।

রয়টার্সের দেখা খসড়া অনুযায়ী, এ প্রতিরক্ষামূলক ব্যবস্থাগুলো ‘কমপক্ষে ছয় মাসের জন্য’ অনুমোদিত হবে। পরে পরিষদ ভিন্ন কোনো সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এ ব্যবস্থা কার্যকর থাকবে।