সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফুটবল বিশ্বকাপে জিতবে কোন দল, পরিসংখ্যান দিয়ে জানিয়ে দিল ‘অপটা’

ফুটবল বিশ্বকাপে জিতবে কোন দল, পরিসংখ্যান দিয়ে জানিয়ে দিল ‘অপটা’

ফুটবল বিশ্বকাপে জিতবে কোন দল, পরিসংখ্যান দিয়ে জানিয়ে দিল ‘অপটা’

ফুটবল বিশ্বকাপ সামনে রেখে প্রাথমিক পূর্বাভাস দিয়েছে পরিসংখ্যানভিত্তিক সংস্থা অপটা। তাদের সুপারকম্পিউটারের হিসাব বলছে আসন্ন বিশ্বকাপে শিরোপার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে স্পেন।

ডিসেম্বরের ড্রয়ের আগে চালানো হাজার হাজার সিমুলেশনে স্পেনের শিরোপা জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৭ শতাংশ। ইউরো ২০২৪ জয়ী দলটি টানা দীর্ঘ সময় ধরে অপরাজিত থাকায় তাদেরই সবচেয়ে বড় ফেভারিট হিসেবে দেখছে অপটা।

দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স, যাদের সম্ভাবনা ১৪.১ শতাংশ। কোচ দিদিয়ের দেশঁর শেষ বিশ্বকাপ হতে যাওয়া এই আসরে শিরোপা জিতে বিদায় নিতে চায় ফ্রান্স। দলটির আক্রমণভাগে বড় ভরসা অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ডের সম্ভাবনা ১১.৮ শতাংশ। নতুন কোচ টমাস টুখেলের অধীনে দীর্ঘদিনের শিরোপা খরা কাটাতে মুখিয়ে আছে ইংল্যান্ড। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে চতুর্থ স্থানে, তাদের সম্ভাবনা ৮.৭ শতাংশ। অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্য থাকলেও কাজটা সহজ হবে না।

এছাড়া শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে জার্মানি (৭.১%)। পরের সারিতে রয়েছে পর্তুগাল (৬.৬%), ব্রাজিল (৫.৬%) ও নেদারল্যান্ডস (৫.২%)।

অন্যদিকে আয়োজক দেশগুলোর সম্ভাবনা তুলনামূলক কম। যুক্তরাষ্ট্রের সম্ভাবনা ০.৯ শতাংশ, মেক্সিকোর ১.৩ শতাংশ এবং কানাডার মাত্র ০.৪ শতাংশ। ডার্ক হর্স হিসেবে নজরে রয়েছে নরওয়ে (২.৩%) ও কলম্বিয়া (২.০%)।

প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। সব মিলিয়ে ১০৪ ম্যাচের এই টুর্নামেন্টে প্রতিযোগিতা হবে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জমজমাট এমনটাই ধারণা বিশ্লেষকদের।