সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুয়েতের বিদ্যুৎকেন্দ্র ও পানি শোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েল

কুয়েতের বিদ্যুৎকেন্দ্র ও পানি শোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েল

কুয়েতের বিদ্যুৎকেন্দ্র ও পানি শোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েল

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, কুয়েত-এর একটি বিদ্যুৎকেন্দ্র ও লোনা পানি বিশুদ্ধকরণ স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইরান।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, কুয়েত কর্তৃপক্ষ বিদ্যুৎ ও পানি শোধনাগার স্থাপনায় হামলার তথ্য নিশ্চিত করেছে এবং এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের হামলা ‘জায়নবাদী দখলদার’ ইসরায়েলের আগ্রাসী ও অমানবিক আচরণের প্রতিফলন। আইআরজিসি এই কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানিয়েছে।

একই সঙ্গে তারা উল্লেখ করে, মার্কিন সামরিক ঘাঁটি, সেনা সদস্য এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলো তাদের লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত।

এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: আল–জাজিরা