সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এই ফুটবলাররা হারতে জানে না বাংলাদেশ কোচ

এই ফুটবলাররা হারতে জানে না বাংলাদেশ কোচ

এই ফুটবলাররা হারতে জানে না বাংলাদেশ কোচ

মালদ্বীপের স্টেডিয়ামে টাইব্রেকারে রোনান সুলিভানের শট জালে জড়াতেই গ্যালারিতে শুরু হয় উচ্ছ্বাস। ভারতকে পেনাল্টি শ্যুটআউটে ৪-৩ ব্যবধানে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ভাসে পুরো বাংলাদেশ দল।

এই উৎসবের আমেজটা আরও রঙিন করেছেন মালের স্টেডিয়ামে আসা বাংলাদেশি দর্শক-সমর্থকেরা। শুক্রবার ম্যাচ শুরুর মুহুর্ত থেকেই লাল–সবুজের প্রতিনিধিদের জন্য গলা ফাটিয়ে সমর্থন করেছেন তারা। বাংলাদেশও তার সমর্কদের হতাশ করেনি, পুরো ম্যাচ নিজেদের সর্বোচ্চ পারফরম্যান্স দিয়ে লড়েছে। অবশেষে টাইব্রেকারে জিতেছে।

বাংলাদেশ কোচ মার্ক কক্সও দলের জয়ে অতি আনন্দিত। কারণ অনূর্ধ্ব–২০ দলের দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল তার প্রথম টুর্নামেন্ট, আর অভিষেকেই করলেন বাজিমাত।

এমন সাফল্যে নিজের শিষ্যদের প্রশংসায় ভাসিয়ে তিনি বলেন, ‘এই ফুটবলাররা হারতে জানে না। তারা কখনো হাল ছাড়ে না। আজও সেটাই করে দেখিয়েছে। তারা তাদের পতাকার জন্য খেলে।’

ম্যাচ জয়ের পর অধিনায়ক মিঠু চৌধুরী বলেছেন, ‘আমরা খুবই আনন্দিত। এমন একটা জয় নিয়ে গর্ব করাই যায়। দেশের হয়ে শিরোপা জিততে পেরে বেশি ভালো লাগছে। দর্শকদের ধন্যবাদ, তারা পুরোটা সময় আমাদের সমর্থন দিয়ে গেছেন।’