সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে একই পরিবারের ৮ জন নিহত

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে একই পরিবারের ৮ জন নিহত

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে একই পরিবারের ৮ জন নিহত

আফগানিস্তানে ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।  এর জেরে রাজধানী কাবুলে একটি বাড়ি ধসে পড়ে আটজন নিহত এবং এক শিশু আহত হয়েছে বলে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, শুক্রবার (৩ এপ্রিল) আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। 

সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১৭৭ কিলোমিটার গভীরে।

অন্যদিকে, পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) জানায়, স্থানীয় সময় রাত ৯টা ১৩ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয় এবং এর গভীরতা ছিল প্রায় ১৯০ কিলোমিটার। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে, অক্ষাংশ ৩৬.৪৮ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ ৭০.৮৪ ডিগ্রি পূর্বে।

রয়টার্সের প্রত্যক্ষদর্শীদের মতে, ভূমিকম্পের তীব্র কম্পন পাকিস্তানের ইসলামাবাদ, আফগানিস্তানের কাবুল এবং ভারতের রাজধানী নয়াদিল্লিতেও অনুভূত হয়।

ভূ-কম্পনটি পাকিস্তানের ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, মুরি, ট্যাক্সিলা, পেশাওয়ার, ফয়সালাবাদ ও মুলতানসহ বিভিন্ন শহরের বাসিন্দারা কম্পন অনুভব করেন। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।