শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছিনতাইকারীদের হামলার শিকার হলেন শিশু শিল্পী ঋদ্ধি

ছিনতাইকারীদের হামলার শিকার হলেন শিশু শিল্পী ঋদ্ধি

ছিনতাইকারীদের হামলার শিকার হলেন শিশু শিল্পী  ঋদ্ধি

রাজধানীতে ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি। এ ঘটনায় তিনি ও তার বাবা দুজনেই গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা পৌনে সাতটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, থিয়েটার ক্লাস শেষে বাবার সঙ্গে রিকশায় করে বাসায় ফিরছিলেন ঋদ্ধি। পথে মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারী চলন্ত রিকশা থেকে তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হ্যাঁচকা টানে ভারসাম্য হারিয়ে বাবা ও মেয়ে রাস্তায় ছিটকে পড়েন।

এ ঘটনায় ঋদ্ধির সামনের দুটি দাঁত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন তিনি। তার বাবাও মাথা ও কপালে গুরুতর আঘাত পান। প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তারা বাসায় আছেন। চিকিৎসকদের মতে, ঋদ্ধির ক্ষতিগ্রস্ত দাতে দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন।

ঘটনার পর পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হলেও এখনো কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।

উল্লেখ্য, ২০২০ সালে ‘গণ্ডি’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘শ্রেষ্ঠ শিশুশিল্পী’ হিসেবে স্বীকৃতি পান ঋদ্ধি।