রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক জিয়ার পছন্দের প্রজেক্ট হেইল মেরি চলচ্চিত্রের মধ্যে কি আছে?

তারেক জিয়ার পছন্দের প্রজেক্ট হেইল মেরি চলচ্চিত্রের মধ্যে কি আছে?

তারেক জিয়ার পছন্দের প্রজেক্ট হেইল মেরি চলচ্চিত্রের মধ্যে কি আছে?

বৈজ্ঞানিক কল্পকাহিনি ঘরানার আলোচিত চলচ্চিত্র ‘প্রজেক্ট হেইল মেরি’ বিশ্বজুড়ে মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি করেছে ব্যাপক কৌতূহল। অ্যান্ডি উইয়ার-এর বেস্টসেলার উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমা গত ২০ মার্চ আন্তর্জাতিকভাবে মুক্তি পায়। বাংলাদেশেও স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে ছবিটি।

গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার পর নতুন করে আলোচনায় আসে এটি।

অনেক দর্শকের মনে প্রশ্ন—কী আছে এই সিনেমায়?
চলচ্চিত্রটির গল্প গড়ে উঠেছে রাইল্যান্ড গ্রেস নামের এক ব্যক্তিকে ঘিরে। এই চরিত্রে অভিনয় করেছেন রায়ান গসলিং। গল্পের শুরুতেই দেখা যায়, দীর্ঘ কোমা থেকে জেগে উঠে তিনি নিজেকে আবিষ্কার করেন একটি আন্তঃনাক্ষত্রিক মহাকাশযানে। কিন্তু কীভাবে সেখানে এলেন, সে বিষয়ে তার কোনো স্মৃতি নেই।

ধীরে ধীরে তিনি বুঝতে পারেন, মহাকাশযানের তিন সদস্যের দলের মধ্যে একমাত্র জীবিত ব্যক্তি তিনিই। পৃথিবী থেকে বহু আলোকবর্ষ দূরে এক অজানা সৌরজগতে আটকে পড়া এই মানুষটির সামনে তখন একটাই লক্ষ্য—মানবজাতিকে রক্ষা করা।

গল্পে বড় মোড় আসে যখন তিনি ‘রকি’ নামের এক ভিনগ্রহি প্রাণীর সঙ্গে পরিচিত হন। ভিন্ন গ্রহের দুই সত্তার এই অপ্রত্যাশিত বন্ধুত্ব সিনেমাটিকে দেয় ভিন্ন মাত্রা।

তাদের যৌথ প্রচেষ্টা, টিকে থাকার লড়াই এবং মহাবিশ্বের রহস্য উন্মোচনের যাত্রাই ছবির মূল আকর্ষণ।
চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন ফিল লর্ড ও ক্রিস্টোফার মিলার। এতে আরও অভিনয় করেছেন সান্দ্রা হুলার, জেমস অর্টিজ এবং লায়োনেল বয়েস।

রোমাঞ্চ, বিজ্ঞান ও আবেগের মিশেলে তৈরি ‘প্রজেক্ট হেইল মেরি’ ইতিমধ্যেই ২০২৬ সালের অন্যতম আলোচিত ও সফল চলচ্চিত্র হিসেবে জায়গা করে নিয়েছে।