রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৬ মাত্রায় ভূমিকম্পে কাঁপল উত্তর ইন্দোনেশিয়া

৬ মাত্রায় ভূমিকম্পে কাঁপল উত্তর ইন্দোনেশিয়া

৬ মাত্রায় ভূমিকম্পে কাঁপল উত্তর ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলের তালাউদ দ্বীপপুঞ্জের উপকূলে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সারভে (ইউএসজিএস) জানিয়েছে, তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৯৯ কিলোমিটার গভীরে। এটি ফিলিপাইনের মিনদানো দ্বীপের সারাঙ্গানি প্রদেশের দক্ষিণ-পূর্বে প্রায় ৯০ কিলোমিটার দূরে।

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা হ্যারি সাউরো এএফপিকে জানান, কম্পনটি ‘সামান্য অনুভূত’ হয়েছে। কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

ফিলিপাইনসহ ইন্দোনেশিয়া এবং আশপাশের দেশগুলো প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ারের’ মধ্যে অবস্থিত। এই অঞ্চলটি প্যাসিফিক রিং অব ফায়ার নামে পরিচিত, যেখানে নিয়মিত ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-ভৌতিক সংস্থা বিএমকেজি জানিয়েছে, এই ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই।