রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুয়েতে রাতভর ইরানের মুহুর্মুহু হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

কুয়েতে রাতভর ইরানের মুহুর্মুহু হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

কুয়েতে রাতভর ইরানের মুহুর্মুহু হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি কুয়েতে গত কয়েকদিন ধরে অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে ইরানি বাহিনী। রোববার (৫ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতে রাতভর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটিতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে

কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে, দুইটি বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট ড্রোন হামলার শিকার হয়েছে। দেশটি বলছে, হামলায় ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’ হয়েছে।

আরেক হামলা নিয়ে কুয়েতের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী শহরে অবস্থিত তাদের কমপ্লেক্সও একটি ইরানি ড্রোনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এতেও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটি। 

এ ছাড়া কুয়েতের পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, ড্রোন হামলার কারণে শুয়েক তেক সেক্টরের কমপ্লেক্সে আগুন ধরেছে। তবে এসব হামলায় হতাহতের ঘটনা ঘটেছে কিনা- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি কুয়েতি কর্তৃপক্ষ।