রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তেহরানে হামলায় ‘অনেক’ সামরিক নেতা নিহত, দাবি ট্রাম্পের

তেহরানে হামলায় ‘অনেক’ সামরিক নেতা নিহত, দাবি ট্রাম্পের

তেহরানে হামলায় ‘অনেক’ সামরিক নেতা নিহত, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের হামলায় দেশটির ‘অনেক’ সামরিক নেতা নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (৪ এপ্রিল)  নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ইরানের বহু সামরিক নেতা, যারা দেশকে ভুল ও অবিবেচকভাবে নেতৃত্ব দিয়েছেন, এই বিশাল হামলায় নিহত হয়েছেন—আরও অনেক কিছু ধ্বংস হয়েছে।’

পোস্টটির সঙ্গে একটি ভিডিও সংযুক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।  এতে রাতের আকাশে বিস্ফোরণে একটি শহরের স্কাইলাইন আলোকিত হতে দেখা যায়। তবে এই সামরিক অভিযানটি ঠিক কখন ঘটেছে, তা তিনি উল্লেখ করেননি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার মাধ্যমে এই যুদ্ধের সূচনা হয়। এর জবাবে পালটা ল্টা আক্রমণ শুরু হলে সংঘাতটি মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ে এবং বৈশ্বিক অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলছে।