শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘শেষ পর্যন্ত মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্য থেকে পালাবে’

‘শেষ পর্যন্ত মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্য থেকে পালাবে’

‘শেষ পর্যন্ত মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্য থেকে পালাবে’

শেষ পর্যন্ত মার্কিন ‘সন্ত্রাসী বাহিনী’ মধ্যপ্রাচ্য থেকে পালাবে বলে মন্তব্য করেছেন রহস্যে ঘেরা ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বৈদেশিক শাখা কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি।


তিনি বলেন, ইয়েমেনের ‘বীর মুজাহিদিন’ ও জনগণের ভয়ে মার্কিন বাহিনী বাব আল-মান্দেব প্রণালী অতিক্রম করার সাহস পায়নি। তার ভাষায়, তারা ‘লোহিত সাগর ও অঞ্চল থেকে পালিয়ে গেছে’ এবং ‘দুই সপ্তাহ ঘোরাঘুরি করে একটি বানানো গল্প ছড়িয়েছে।’
 
কমান্ডার কানি হুঁশিয়ারি দিয়ে বলেন, শেষ পর্যন্ত সব মার্কিন ‘সন্ত্রাসী বাহিনী’র পরিণতি হবে এই অঞ্চল থেকে পালিয়ে যাওয়া। 

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান লড়াইয়ের মধ্যে গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বেরও তীব্র ভাষায় সমালোচনা করেছেন কায়ানি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে লিখেছেন, ‘ক্রিমিনাল ট্রাম্পের উচিৎ ইউএসএসে জেরাল্ড আর ফোর্ডের কমান্ডারকেও বরখাস্ত করা।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ইসমাইল কানির নতুন নতুন প্রতিক্রিয়া সামনে এলেও- তার বেঁচে থাকা নিয়ে প্রশ্ন রয়েছে। এর আগে, আইআরজিসি কমান্ডার ইসমাইল কানির হত্যার খবর ছড়ালে, বিষয়টি গুজব বলে উড়িয়ে দেয় ইরান। দাবি করা হয়, ইসরায়েল মিথ্যা ছড়িয়েছে।