রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথমবারের মতো বাংলাদেশে স্পিন বোলিং মেশিন

প্রথমবারের মতো বাংলাদেশে স্পিন বোলিং মেশিন

প্রথমবারের মতো বাংলাদেশে স্পিন বোলিং মেশিন

প্রথমবারের মতো বাংলাদেশের ক্রিকেট দেখা গেলো স্পিন বোলিং মেশিন। সোমবার (৬ এপ্রিল) মিরপুরে জাতীয় দলের স্কিল ক্যাম্পে এই মেশিন ব্যবহার করা হয়েছে।

বাংলাদেশে আগে দ্রুতগতির বোলিং মেশিন দেখা গেছে। এবারই প্রথম দেখা গেল স্পিন বোলিং মেশিন। সাধারণত স্পিন বোলিং মেশিনের বেশি ব্যবহার দেখা যায় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডে। এ সব দেশে স্পিনার কম থাকায় তারা এই মেশিনের মাধ্যমে স্পিন বোলিং অনুশীলন করে থাকে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছেন, ১০ হাজার পাউন্ড অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ১৬ লাখ টাকা দিয়ে কেনা হয়েছে এই মেশিনটি। তিনি বলেন, 'এই বোলিং মেশিনটার নাম মার্লিন বাইবোলা। এটা নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছিলো। কিছুদিন আগেই অর্ডার করা হয়। মেশিনটা অনেক ভারী হওয়ায় ফ্লাইটের মাধ্যমে না এনে জাহাজের মাধ্যমে আনা হয়েছে।'

মেশিনের বিশেষ সুবিধাগুলো সম্পর্কে নাফীস বলেন, 'এটা দিয়ে অফ স্পিন, লেগ স্পিন এবং আর্মার-তিন ধরনের বল খেলা যায়। বলের লেন্থ পরিবর্তন করা যায়, পেস বাড়ানো-কমানো যায়। এটা ম্যানুয়ালি বা অটোমেটিক, দুই মোডেই চালানো যায়। অটোমেটিক মোডে একসঙ্গে ২৫-৩০টা বল খেলা যায়।'