রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিরিজে অংশ নিতে আসবে তো

সিরিজে অংশ নিতে আসবে তো

সিরিজে অংশ নিতে আসবে তো

আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী আগামী আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করার কথা রয়েছে ভারতের। সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার কথা দুই দলের। 

কিন্তু সাম্প্রতিক সময়ে মোস্তাফিজ ইস্যুতে ভারতের সঙ্গে সর্ম্পকে টানাপোড় চলছে। বিসিবি অবশ্য বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। ইতোমধ্যে বিসিসিআইকে চিঠি দিয়েছে বিসিবি।

কিন্তু এখনো চিঠির উত্তর দেয়নি বিসিসিআই। তাই দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ভারতীয় দল বাংলাদেশ সফর করবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। 

এব্যাপারে আজ সংবাদমাধ্যমকে জাতীয় দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেছেন, ‘দ্বিপাক্ষিক সিরিজগুলো তো এফটিপির অংশ। গত বছর যে সিরিজ হওয়ার কথা ছিল, সে সিরিজটা এই বছর আনা হয়েছে। যত সময় যাবে, যেকোনো বোর্ডের সঙ্গে কিন্তু আমাদের যোগাযোগ প্রতিনিয়ত হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে একটা চিঠি ইস্যু করা হয়েছে বিসিসিআইকে। চিঠির আপডেট এখনও জানি না।

সবকিছু ঠিক থাকলে ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দলের। ব্লাকক্যাপসদের আসন্ন এই সফর নিয়ে নাফিস বলেন, নিউজিল্যান্ড সিরিজের জন্য আমাদের প্রস্তুতি চলছে। আপাতত ফিটনেস এবং ফিল্ডিং নিয়ে কাজ হচ্ছে। এখন স্কিল, ফিটনেস, ফিল্ডিং সবই হচ্ছে। 

নিউজিল্যান্ড ঢাকা সফরে তিনটি করে ওয়ানডে ও তিনটি করে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।