রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‌‘গর্জন’

ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‌‘গর্জন’

ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‌‘গর্জন’

দেশের আকাশে দ্রুত ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘গর্জন’। আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা বিডব্লিউওটি জানিয়েছে, সোমবার রাতের মধ্যেই এই বৃষ্টিবলয় দেশের আকাশে প্রবেশ করতে পারে।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় সংস্থাটির এক ফেসবুক পোস্টে জানানো হয়, বর্তমানে পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের একাংশে আকাশ মেঘলা এবং কোথাও কোথাও হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে একই সময়ে দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলের আকাশ তুলনামূলকভাবে পরিষ্কার রয়েছে, যা দেখে আসন্ন বৃষ্টিবলয়ের উপস্থিতি সহজে বোঝা যাচ্ছে না।

পোস্টে আরও বলা হয়, ‘গর্জন’ নামের এই প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়টি আগামী ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে। এ সময় দেশের অধিকাংশ অঞ্চলে এর প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশেষ করে সিলেট বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ-এর উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকতে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকাতেও কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।