ইদানিং নেট দুনিয়ায় আলোচনাটা খুব ঝড় তুলেছে। সমালোচনা করা হচ্ছে তাদের সৌন্দর্য নিয়েও। যেদিকে জয়া আহসান নিজেকে তুলে ধরছেন অনন্য রূপে এবং বলতে বলা যায় এখনো তাকে লাগে টিন এইজ তরুণী অনেকের চোখে। সেদিকে বিপাশাকে দেখা যাচ্ছে ভিন্নরূপে তার মাথার চুল পেকে গেছে চেহারাও বয়সের ছাপ চলে আসছে তো সব মিলিয়ে নেটিজনদের মনে এবং তাদের ভক্তদের মনে এই ব্যাপারগুলা খুব ঝড় তুলেছে।
ইদানিং বিপাশা হায়াতকে দেখা গেল মাছরাঙ্গা টিভির পর্দায় একটি সাক্ষাৎকারে সেখানে তিনি সমালোচকদের উদ্দেশ্যে তার মনের কিছু অভিব্যক্তি ব্যক্ত করেছেন, তিনি বলেন , আসলে দেখেন যারা তাদেরকে নিয়ে সমালোচনা করেন তারা হচ্ছে দুজনকে তাদের দুজনকেই খুব বেশি ভালোবাসেন এবং ভালোবাসেন বলেই তারা সমালোচনা করেন । কিন্তু সে সমালোচনা গুলা যদি উনারা এভাবে না করে অন্যভাবে করতে পারতেন।
সোশ্যাল মিডিয়ায় যে ভক্তরা এরকম তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা করছে এসব না করে যদি তাদের সময়টা তারা কোন বই পড়ার কাজে বা তাদের নিজস্ব যে স্কিল নিজের সাথে দক্ষতা এর কাছে ব্যবহার করতেন তাহলে হয়তো এর চেয়ে ভালো ফল পেতেন ।
দক্ষতা সবারই আছে তবে সেটা ভালো কাজে ব্যয় করা উচিত।
এই যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভক্তরা তাদের ছবি এডিট করে সেগুলো পোস্ট করে এগুলা কিন্তু বিশাল সময় সাপেক্ষ ব্যাপার । এত এত সময় তারা তাদের পেছনে ব্যয় করে কারণ তারা সে ভক্তগুলা তাদেরকে খুব ভালোবাসে বলে তাদের পেছনে ব্যয় করেন । সব মিলিয়ে তিনি ভক্তদের কে তাদের যে মেধা সেগুলো ভালো কাজে ব্যবহার করার জন্য বলেছেন ।
আলোচনা সমালোচনা নয় তিনি চান ভক্ত এবং তারকারা একসাথে গ্রু করুক একসাথে জ্বলে উঠুক এবং শেষ পর্যন্ত তিনি এটাই বলেছেন যে চলুন আমরা সবাই একসাথে গ্রো করি। কাউকে নিয়ে আলোচনা সমালোচনা নয় সবকিছু ভালো চোখে দেখি ।
আসলে বিপাশা কে নিয়ে আমাদের বলার কিছুই নেই বিপাশা একজন গুণী অভিনেত্রী চমৎকার একজন অভিনেত্রী জাতীয় পুরস্কার সহ অসংখ্য পুরস্কার রয়েছে তার ঝুলিতে বিভিন্ন নাটকের সুবাদে তাকে সবাই চিনে কিন্তু ঘর সংসারের কারণে তিনি হয়তো অভিনয় থেকে অনেক দূরে আছেন অবস্সই পারফেক্ট একজন ঘরোয়া নারী হিসেবে তিনি প্রতিষ্ঠিত ।
অন্যদিকে জয়া আহসান তার লাইফ স্টাইল একদমই আলাদা। আমরা তাকে কখনই খারাপ বলবো না ।
কারণ তিনি নিজেকে এখনব যথেষ্ট সুন্দর রেখেছেন এবং যথেষ্ট সৌন্দর্যের অধিকারী তিনি ।
তাকে দেখে এখনো হাজার যুবক ক্রাশ খায়। এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার খুব দারুণ জনপ্রিয় একজন অভিনেত্রী তিনি।
নিজের ঝুলিতে ভরেছেন অসংখ্য অসংখ্য পুরস্কার। প্রতি বছরের কলকাতা থেকে তিনি বিভিন্ন পুরস্কারে ভূষিত হন। এমনকি বাংলাদেশেও তিনি বছরে যে কয়েকটা ছবি করেন সে কয়েকটা ছবিতে তিনি এবং তার অভিনয় যথেষ্ট প্রশংসিত হয় । তিনি বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রকম পুরস্কার লাভ করেন।
আসলে আলোচনা সমালোচনা নয় দুজনে খুব ভালো অভিনেত্রী আমরা ছোটবেলা থেকে তাদেরকে দেখে আসছি এবং দুজনের জন্যই ভালোবাসা রয়ে যাবে সব সময়।