সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় পৌরসভার কর বৃদ্ধি প্রত্যাহারসহ চার দফা দাবিতে নাগরিক জোটের মানববন্ধন

চার দফা দাবি নিয়ে নাগরিক জোটের প্রতিবাদ কর্মসূচি


মাগুরায় পৌরসভার কর বৃদ্ধি প্রত্যাহারসহ চার দফা দাবিতে নাগরিক জোটের মানববন্ধন

নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়াই মাগুরা পৌরসভায় হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের নতুন উৎস কর বৃদ্ধি এবং বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন নাগরিক জোটের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে মাগুরা পৌরসভার প্রধান ফটকের সামনে ‘নাগরিক জোট, মাগুরা’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধি না থাকা অবস্থায় সাধারণ নাগরিকদের ওপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। নতুন করে নির্ধারিত হোল্ডিং ট্যাক্স কারও ক্ষেত্রে ৪০ শতাংশ, আবার কারও ক্ষেত্রে প্রায় ৩০০ গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেন তাঁরা। এ ছাড়া ট্রেড লাইসেন্সের সঙ্গে নতুন উৎস কর যুক্ত করায় ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।


মানববন্ধন থেকে চার দফা দাবি তুলে ধরেন বক্তারা। দাবিগুলো হলো—
১. অযৌক্তিকভাবে বৃদ্ধি করা হোল্ডিং ট্যাক্স প্রত্যাহার। ২. ট্রেড লাইসেন্সের সঙ্গে যুক্ত নতুন উৎস কর প্রত্যাহার। ৩. পৌরসভার নোভানী ময়দানে শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত বাতিল। ৪. দিনান্ত ক্লাবকে অফিসার্স ক্লাবে রূপান্তরের সিদ্ধান্ত বাতিল।


বক্তারা বলেন, নতুন কর নির্ধারণের আগে নাগরিকদের সঙ্গে আলোচনা করে যৌক্তিকভাবে কর পুনর্মূল্যায়ন করতে হবে। সাধারণ মানুষের স্বার্থ ও নাগরিক অধিকার রক্ষায় তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।


মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরিক জোট মাগুরার আহ্বায়ক শরীফ স্বাধীন, এটিএম মহব্বত আলী, বারিক, রাজাসহ স্থানীয় নেতৃবৃন্দ। 

মোঃ সাজ্জাদ হোসেন

মাগুরা জেলা প্রতিনিধি