সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাকেরগঞ্জে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবদল ও ছাত্রদল নেতাদের হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা

বাকেরগঞ্জে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় হয়রানির অভিযোগ


বাকেরগঞ্জে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবদল ও ছাত্রদল নেতাদের হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা

বরিশালের বাকেরগঞ্জে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মিথ্যা অভিযোগে হয়রানির শিকার হওয়ার দাবি করেছেন জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান ইমরান। এ ঘটনায় তিনি ও তাঁর তিন সহযোগী রাজনৈতিক অভিভাবকসহ সরকারের সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করেছেন।

সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার চামটা বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আসাদুজ্জামান খান ইমরান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নিয়ামতি ইউনিয়ন যুবদল নেতা উজ্জ্বল খান, হানিফ শিকদার ও আল-আমিন খান।

লিখিত বক্তব্যে আসাদুজ্জামান খান ইমরান বলেন, তিনিসহ তার সহযোগীরা বিগত ১৭ বছর ধরে বিএনপির দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে তিনি ও তাঁর সহযোগীরা একাধিক মামলার আসামি হয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের মাদকবিরোধী অভিযানের প্রতি সমর্থন জানিয়ে তাঁরা এলাকায় মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ৩০ অক্টোবর রাত ৭টার দিকে চামটা বাজারে পশ্চিম কৃষ্ণনগর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সোহাগ হোসেনকে এলাকায় মাদক ব্যবসা বন্ধ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার অনুরোধ জানান তাঁরা। এ সময় সোহাগ হোসেন তাঁদের হুমকি দেন বলে দাবি করেন ইমরান।

ইমরানের অভিযোগ, সোহাগ হোসেন স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল ফরাজীর বাসার কেয়ারটেকার। পরদিন ৩১ অক্টোবর সোহেল ফরাজীর সহযোগিতায় সোহাগ হোসেন বাকেরগঞ্জ থানায় গিয়ে তাঁদের চারজনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ১৬৮৬। তাঁদের দাবি, ওই জিডিতে মিথ্যা ও সাজানো অভিযোগ উপস্থাপন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান খান ইমরান বলেন, দীর্ঘ ১৭ বছর দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকার করার পর এখন মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে একজন কথিত মাদক ব্যবসায়ীর অভিযোগে বিবাদী হতে হয়েছে। বিষয়টি তাঁদের জন্য অত্যন্ত দুঃখজনক।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাঁদের রাজনৈতিক অভিভাবক বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খানের সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান খান ইমরান, উজ্জ্বল খান, হানিফ শিকদার ও আল-আমিন খানসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বেলাল হোসেন 
বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি (বরিশাল)