মাগুরায় শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মারুফ হোসেনের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সাল আহমেদ খানের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মারুফ হোসেনকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তাঁকে মুক্তি না দেওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তাঁরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সাল আহমেদ খান, সহ-সভাপতি নাজির খান, সহ-সাধারণ সম্পাদক আমির শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজির হোসেন লাড্ডু,জয়েন্ট সেক্রেটারি মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন,লাইন ম্যান জালাল উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শ্রমিকরা।
উল্লেখ্য, ১৫০ ভরি সোনা ডাকাতির মামলায় গ্রেপ্তার হয়ে মারুফ হোসেন বর্তমানে কারাগারে রয়েছেন। এ মামলায় আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
মোঃ সাজ্জাদ হোসেন
মাগুরা জেলা প্রতিনিধি
