বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁয় ৮৫টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

নওগাঁয় ৮৫টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

নওগাঁয় ৮৫টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি: 
নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে হারিয়ে যাওয়া ৮৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে গত এক মাসে জেলা পুলিশের আইসিটি শাখা, ক্রাইম শাখা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অভিযান চালিয়ে এসব মোবাইল ফোন উদ্ধার করে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধারকৃত মোবাইলগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষ, বৃদ্ধ ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মোবাইলগুলো যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হলে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা হারানো মোবাইল ফিরে পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির যুগে মোবাইল ফোন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। জেলা পুলিশের নিরলস প্রচেষ্টায় হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে তারা আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে বলে তিনি জানান।