বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যামিলি কার্ড নিয়ে ঘৃণা ছড়ানোরা যেন সুবিধা না পায়: এমপি মমতাজ আলো

ফ্যামিলি কার্ড নিয়ে ঘৃণা ছড়ানোরা যেন সুবিধা না পায়: এমপি মমতাজ আলো

ফ্যামিলি কার্ড নিয়ে ঘৃণা ছড়ানোরা যেন সুবিধা না পায়: এমপি মমতাজ আলো

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৮ এর সংসদ সদস্য ও গাইবান্ধা-১, ২, ৩ ও ৫ আসনের দায়িত্বপ্রাপ্ত মমতাজ আলো বলেছেন, ‘যারা ফ্যামিলি কার্ড নিয়ে এত ঘৃণা ছড়িয়েছে, কুৎসা রটিয়েছে, তারা যেন এই সুবিধা না পায়। তবে প্রকৃত সুবিধাভোগী সাধারণ মানুষ যেন অবশ্যই এই সুবিধা পায়। আমাদের নেতাকর্মীদের মাধ্যমে প্রকৃত দাবিদারদের তালিকা নিশ্চিত করতে হবে।’

বুধবার (২৯ জুলাই) দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য মমতাজ আলো বলেন, ‘সতেরো বছর আমাদের নেতাকর্মীরা ঘরে থাকতে পারেননি। তারা মামলা-হামলা, জেল-জুলুমের শিকার হয়েছেন। তাদের পরিবারও রেহাই পায়নি। তাদের বাকস্বাধীনতা ছিল না। বর্তমান সরকার দেশ গড়ার যে পরিকল্পনা নিয়েছে, সেখানে প্রয়োজন অনুযায়ী তাদের কাজের সুযোগ করে দিতে হবে। কারণ অনেকেই এখনও বেকার, হতাশাগ্রস্ত এবং মূল্যায়িত হননি।’

তিনি বলেন, ‘আমরা বিগত সরকারের মতো প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে চাই না। আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেউ যেন বৈষম্যের শিকার না হয়। আমাদের নেতাকর্মীদের মূল্যায়ন করবেন। তাদের আন্দোলনের ফলেই আজ আপনারা এখানে দায়িত্ব পালন করতে পারছেন।’

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা ফ্যামিলি কার্ড নিয়ে এত ঘৃণা ছড়িয়েছে, কুৎসা রটিয়েছে, তারা যেন এই সুবিধা না পায়। তবে প্রকৃত সুবিধাভোগী সাধারণ মানুষ যেন অবশ্যই এই সুবিধা পায়। আমাদের নেতাকর্মীদের মাধ্যমে প্রকৃত দাবিদারদের তালিকা নিশ্চিত করতে হবে।’

সংসদ সদস্য আরও বলেন, ‘ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগ দেবেন। যাদের যোগ্যতা নেই, তাদের নেওয়ার কথা বলছি না। যাদের যোগ্যতা আছে, তাদের সুযোগ দিলে তারা অনুভব করবে, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের কিছুটা হলেও মূল্যায়ন হয়েছে।’

ডিপ টিউবওয়েলের বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, ‘উপজেলায় যে বরাদ্দ এসেছে, সেখানে আমাদের নেতাকর্মীরা যে তালিকা দেবেন, তা বিবেচনায় নেওয়ার চিন্তা করবেন। অতীতে যেভাবে স্বৈরাচার সরকার সুবিধা নিয়েছে, এখন যেন তেমনটি না হয়, সে বিষয়ে আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি।’

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মমতাজ আলো বলেন, ‘আমি খুব সহজ মানুষ। ভালো মানুষের জন্য আমি অনেক ভালো, আর খারাপ মানুষের জন্য অনেক কঠিন। যে-ই অন্যায় ও দুর্নীতি করবে, সে আমার দলের হলেও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। প্রশাসনের কোনো কর্মকর্তা অন্যায় বা বৈষম্য করলে তারও শাস্তি নিশ্চিত করতে হবে। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমিও আপনাদের সঙ্গে নিয়ে গাইবান্ধার উন্নয়নে কাজ করব।’

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. মোজাহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান মিঠু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী প্রমুখ।

সভা শেষে সংসদ সদস্য উপজেলা পরিষদ চত্বরে একটি নিমগাছের চারা রোপণ করেন। পরে উপজেলার হরিপুর, কাপাসিয়া ও বেলকা ইউনিয়নের নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এরপর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামানিকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. মোজাহারুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপন, যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইফতেখার হোসেন পপেল প্রমুখ। সভায় উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।