মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন

সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন

সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে  মদনপুর - গাজীপুর এশিয়ান হাইওয়ে  সড়কের হাতুড়াপাড়া এলাকায়  সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।

বধবার(৮এপ্রিল) দুপুরে  উপজেলার জামপুর  ইউনিয়নের হাতুড়াপাড়া এলাকায় আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থী, শিক্ষকসহ এলাকাবাসীরা অংশ নেন। এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।  মানববন্ধনপূর্বক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বক্তারা।

‎সভায় বক্তারা বলেন, মদনপুর -গাজীপুর এশিয়ান হাইওয়ে সড়কে প্রতিদিন শত শত গাড়ি চলাচল করে। আশপাশের স্কুল, কলেজ, মসজিদ, কমিউনিটি হাসপাতাল, ফিলিং স্টেশন, মাদ্রাসার শিক্ষার্থীসহ ১০ থেকে ১২টি গ্রামের প্রায় ১০  হাজার মানুষ এ সড়ক দিয়ে আসা-যাওয়া করেন। জীবনের ঝুঁকি নিয়ে তাদের রাস্তা পারাপার হতে হয়। সড়ক ও জনপদ বিভাগ আন্ডারপাস তৈরি না করেই গুরুত্বপূর্ণ এ সড়কের নির্মাণকাজ করছে। এ সময় বক্তারা আন্ডারপাস নির্মাণ করার জন্য সড়ক ও জনপদ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন। এ সড়কে অবিলম্বে আন্ডারপাস নির্মাণ করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা।