বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁয় শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সাইবার অপরাধে পুলিশের মতবিনিময়

নওগাঁয় শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সাইবার অপরাধে পুলিশের মতবিনিময়

নওগাঁয় শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সাইবার অপরাধে পুলিশের মতবিনিময়

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের সাথে সচেতনতামূলক মতবিনিময় সভা করেছে পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে জেলার বদলগাছি উপজেলার কোলা আদর্শ ডিগ্রি কলেজে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ নওগাঁ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

আলোচনায় পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, মাদক মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে। সেই সাথে ধ্বংস করে সেয় মানুষের ভবিষ্যৎ ও সম্ভাবনা। এটি পরিবার, সমাজ ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে, বাড়ায় অপরাধ। ফলে এই মাদক রোধে সবাইকে সচেতন হতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্য পুলিশ সুপার বলেন, শিক্ষার্থীরা নিজেরা মাদক থেকে দূরে থেকে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে পারে সহপাঠীদের মাঝে। সেইসাথে সঠিক তথ্য প্রচার, বন্ধুদের সতর্ক করা এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার মাধ্যমে তারা মাদক প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যেমন, বন্ধু বা সহপাঠীদের কেউ মাদকের সাথে জড়ালে তাকে সচেতন করা এবং প্রয়োজন হলে শিক্ষক বা অভিভাবকদের জানানো তাদের তাদের দায়িত্ব। নিজেদের সুস্থ জীবনযাপন, খেলাধুলা ও সৃজনশীল কাজে যুক্ত রেখে তারা অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে পারে। মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণই হতে পারে সবচেয়ে বড় শক্তি। মাদকের পাশাপাশি শিক্ষার্থীদের সাইবার ক্রাইম সম্পর্কে সচেতন থাকতে হবে।

মতবিনিময় সভায়, কোলা আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তাফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: মাকসুদুর রহমান, বদলগাছি থানার অফিসার  ইনচার্জ লুৎফর রহমানসহ আত্র স্কুল কলেজ এর শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবরা উপস্থিত ছিলেন।