বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাঁচবিবিতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা

পাঁচবিবিতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা

পাঁচবিবিতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা


ফারহান ইসলাম হিলি ও পাঁচবিবি প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন খনন না হওয়ায় জলাবদ্ধতায় ভোগা কৃষকদের জন্য এই উদ্যোগকে স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

আজ (৯ এপ্রিল) বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাগজানা ইউনিয়নের সোনাপুর-ঝিনাইগাড়ী এলাকায় ১ হাজার ৮০০ মিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন জয়পুরহাটের জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া। প্রায় ৪১ লাখ টাকা ব্যয়ে এ পুনঃখনন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর ছিদ্দিক, বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল হক, ইউপি সদস্য কাওসার হোসেন ও ছায়েম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ হযরত আলী, স্থানীয় বিএনপি নেতা আনোয়ার হোসেন বাবু, যুবদল নেতা মোঃ সাদ্দাম হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে খালটি খনন না হওয়ায় সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হতো। এতে ফসল নষ্ট হয়ে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হতেন। পুনঃখনন কাজ শেষ হলে এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

স্থানীয়দের মতে, খালটি পুনঃখনন হলে কৃষিজমিতে পানি নিষ্কাশন সহজ হবে, ফলে কৃষকরা অনেক বেশি উপকৃত হবেন।