গাজীপুরে হোটেলে পরিবেশন করা হচ্ছে পঁচা বাশি খাবার।
মো: শাহ আলম গাজীপুর।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শিলাবৃষ্টি পেট্রোল পাম্পের বিপরীত পাশে অবস্থিত ‘আদী চায়না হোটেল এন্ড রেস্টুরেন্ট’-এর বিরুদ্ধে চরম অব্যবস্থাপনা ও গ্রাহক প্রতারণার অভিযোগ উঠেছে। রেস্টুরেন্টটির মালিক মো. সাঈদের বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে পচা-বাসি খাবার পরিবেশন, লাইসেন্সের মেয়াদ না থাকা এবং গ্রাহকদের কাছ থেকে খাবারের অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আদী চায়না হোটেলের রান্নাঘরের পরিবেশ অত্যন্ত নোংরা ও দুর্গন্ধযুক্ত। অভিযোগ রয়েছে, মালিক সাঈদের নির্দেশে কর্মচারীরা প্রতিদিনের বেঁচে যাওয়া বাসি খাবার ফ্রিজে রেখে পরবর্তী দিনে গ্রাহকদের পরিবেশন করে। অনেক সময় পচা মাংস ও টক হয়ে যাওয়া তরকারি গরম করে পরিবেশন করা হয়, যা খেয়ে অনেক গ্রাহক পেটের পীড়াসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন।
অনুসন্ধানে জানা গেছে, গুরুত্বপূর্ণ এই ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ট্রেড লাইসেন্স কিংবা ফুড গ্রেড লাইসেন্সের কোনো হালনাগাদ মেয়াদ নেই। নিয়ম-নীতির তোয়াক্কা না করেই দীর্ঘদিন ধরে মালিক মো. সাঈদ অবৈধভাবে এই রেস্টুরেন্ট পরিচালনা করে আসছেন। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে লাইসেন্সবিহীন এই প্রতিষ্ঠানে জনস্বাস্থ্যের তোয়াক্কা না করেই চলছে রমরমা ব্যবসা।
খাবারের মান নিম্নমানের হলেও বিল আদায়ের ক্ষেত্রে আকাশচুম্বী দাম রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন সাধারণ গ্রাহকরা। মেনু কার্ডের তোয়াক্কা না করে ইচ্ছেমতো দাম বসিয়ে সাধারণ মানুষের পকেট কাটছেন মালিক সাঈদ। কোনো গ্রাহক দামের প্রতিবাদ করলে তাকে মালিক ও হোটেলের কর্মচারীদের হাতে লাঞ্ছিত হতে হয় বলেও জানা গেছে।