বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুজানগরে শিক্ষকের সঙ্গে গোসল করতে গিয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

সুজানগরে শিক্ষকের সঙ্গে গোসল করতে গিয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

সুজানগরে শিক্ষকের সঙ্গে গোসল করতে গিয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

পাবনার সুজানগর উপজেলায় শিক্ষকের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (দুপুর ২টা) উপজেলার পদ্মা নদীর হাজার বিঘা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিক্ষার্থীর নাম মোঃ লিমন সরদার (১৪)। সে সুজানগর পৌরসভার চর সুজানগর এলাকার কালাম সরদারের ছেলে। লিমন স্থানীয় চরসুজানগর এলাকার আবুল কাশেম আজিরুন্নেছা মাদ্রাসা ও এতিমখানার হেফজ শাখার ছাত্র ছিল।

স্থানীয় সূত্র ও মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ সিফগা তুল্লাহ হাবিব অন্যান্য শিক্ষার্থীদের নিয়ে পদ্মা নদীতে গোসল করতে যান। এ সময় হঠাৎ একটি বড় ঢেউয়ের কবলে পড়ে লিমন পানির নিচে তলিয়ে যায়। সঙ্গে থাকা অন্য শিক্ষার্থীরা দ্রুত তীরে উঠতে সক্ষম হলেও লিমনকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং উদ্ধার তৎপরতা শুরু করে। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর নদী থেকে লিমনকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে  নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, এটি একটি দুঃখজনক দুর্ঘটনা। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে, প্রিয় শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যুতে মাদ্রাসা ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক ও স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে। লিমনকে সবাই শান্ত-ভদ্র ও মেধাবী ছাত্র হিসেবে চিনতেন।

স্থানীয়রা জানান, পদ্মা নদীতে এ সময় স্রোত ও ঢেউ অত্যন্ত প্রবল থাকে। তবুও সচেতনতার অভাবে অনেকেই ঝুঁকি নিয়ে নদীতে নামেন, যার ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

প্রশাসনের পক্ষ থেকে নদীতে গোসল বা সাঁতার কাটার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের ক্ষেত্রে আরও বেশি সচেতনতা ও নজরদারি নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা এড়ানো যায়।

এস এন জামান হাশেমী সুজানগর উপজেলা প্রতিনিধি