রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাকিস্তানের কূটনৈতিক প্রভাব

পাকিস্তানের কূটনৈতিক প্রভাব

পাকিস্তানের কূটনৈতিক প্রভাব

ক্রমশ মেরুকৃত হয়ে ওঠা বৈশ্বিক রাজনীতিতে বড় শক্তিগুলোর সংঘাতে মাঝারি শক্তির দেশগুলো অনেক সময়ই আড়ালে পড়ে যায়। তবে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি নতুন করে সামনে এনেছে পাকিস্তানের মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা। 

পূর্ব ও পশ্চিম—উভয় বিশ্বের প্রভাবশালী শক্তিগুলোর মধ্যে ইসলামাবাদই পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে কৌশলগত প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকল্পিত কূটনৈতিক তৎপরতার মাধ্যমেই এটি সম্ভব হয়েছে।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এ যুদ্ধবিরতি, যা এক সময় প্রায় অসম্ভব বলে বিবেচিত ছিল, এখন ভূরাজনৈতিক অবস্থান ও ধারাবাহিক যোগাযোগ কীভাবে ফলাফল নির্ধারণ করতে পারে তার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠেছে।

পাকিস্তানের এ সম্পৃক্ততা অনেকের কাছে বিস্ময়কর মনে হতে পারে। দেশটি কোনো বৈশ্বিক পরাশক্তি নয়, এমনকি সরাসরি সংঘাতের পক্ষও ছিল না। তবে এ ধারণা ভূরাজনীতির একটি গুরুত্বপূর্ণ দিক—‘অ্যাক্সেস’ বা প্রবেশাধিকার—উপেক্ষা করে। যুক্তরাষ্ট্র ও ইরান—এ দুদেশের সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখার কারণে পাকিস্তান একটি অনন্য কূটনৈতিক অবস্থানে রয়েছে, যেখানে এ দুদেশের নিজেদের মধ্যে সরাসরি আনুষ্ঠানিক যোগাযোগ নেই।

এ দ্বৈত যোগাযোগই এমন এক সময়ে ইসলামাবাদকে সেতুবন্ধনের ভূমিকা পালনের সুযোগ দেয়, যখন প্রচলিত কূটনৈতিক পথগুলো কার্যত অচল হয়ে পড়েছিল। কয়েক সপ্তাহের বাড়তে থাকা সহিংসতার পর এ যুদ্ধবিরতি আসে, যার ফলে অঞ্চলে বড় ধরনের মানবিক ও অর্থনৈতিক ক্ষতি হয়। জ্বালানি সরবরাহের পথ হুমকির মুখে পড়ে, আঞ্চলিক স্থিতিশীলতা দুর্বল হয়ে পড়ে এবং বৃহত্তর সংঘাতের আশঙ্কা দেখা দেয়।

এমন পরিস্থিতিতে শুধু তাড়াহুড়ো করলেই শান্তি আসে না; প্রয়োজন হয় বিশ্বাসযোগ্য মধ্যস্থতাকারীর, যে সব পক্ষের সঙ্গে আস্থা বজায় রেখে কথা বলতে পারে। এ জায়গায় পাকিস্তানের কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তবে পাকিস্তানের এ উদ্যোগের পেছনে নিজেদের স্বার্থও জড়িত। দেশটি সমুদ্রপথে আমদানি করা জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, ফলে আঞ্চলিক অস্থিরতা তাদের জন্য বড় ঝুঁকি। দীর্ঘস্থায়ী সংঘাত হলে অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়তে পারত।

জ্বালানির দাম বৃদ্ধি, সরবরাহে বিঘ্ন এবং অর্থনৈতিক চাপ—এসব ছিল তাৎক্ষণিক উদ্বেগ। তাই পাকিস্তানের মধ্যস্থতা শুধু শান্তি প্রতিষ্ঠার জন্য নয় বরং নিজেদের স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষার প্রয়াসও ছিল।

পাকিস্তানের কার্যকারিতার আরেকটি দিক হলো একাধিক কূটনৈতিক পথে একসঙ্গে সক্রিয় থাকার সক্ষমতা। বেসামরিক নেতৃত্ব আন্তর্জাতিক মহলে উত্তেজনা প্রশমনের পক্ষে সমর্থন গড়ে তুলতে কাজ করেছে, অন্যদিকে সামরিক নেতৃত্ব বিশেষ করে ওয়াশিংটনের সঙ্গে সমান্তরাল যোগাযোগ বজায় রেখেছে।

এই দ্বিমুখী কূটনীতি কখনো কখনো প্রাতিষ্ঠানিক সীমারেখা ঝাপসা করার অভিযোগের মুখে পড়ে। তবে সংকটকালে এটি দ্রুত সাড়া দেওয়া ও প্রভাব বাড়াতে সহায়ক হতে পারে। এ ক্ষেত্রে সেটিই কার্যকর প্রমাণিত হয়েছে।

এছাড়া আঞ্চলিক দেশগুলোর সঙ্গে পাকিস্তানের সম্পৃক্ততাও ছিল গুরুত্বপূর্ণ। সৌদি আরব, তুরস্কসহ অন্যান্য দেশের সঙ্গে সংলাপে যুক্ত করে ইসলামাবাদ এমন একটি কূটনৈতিক পরিবেশ তৈরি করতে সক্ষম হয়, যা যুদ্ধবিরতির জন্য সহায়ক হয়েছে।

তবে এ অগ্রগতির পরও যুদ্ধবিরতি ভঙ্গুর রয়ে গেছে এবং এর স্থায়িত্ব এখনো অনিশ্চিত। সাময়িক যুদ্ধবিরতি মূল সংকটের সমাধান নয়; এটি কেবল আলোচনার সুযোগ তৈরি করে এবং তাৎক্ষণিক উত্তেজনা কমায়।

পাকিস্তান যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী থেকে স্থায়ী সমঝোতার সহায়ক শক্তিতে রূপ নিতে পারবে কি না, তা এখনো দেখার বিষয়। এর জন্য প্রয়োজন হবে আস্থা বজায় রাখা এবং প্রতিদ্বন্দ্বী স্বার্থের মধ্যে ভারসাম্য রক্ষা করা।

এই প্রক্রিয়ায় পাকিস্তানের ভূমিকা একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়—ভূরাজনীতিতে প্রভাব শুধু শক্তির ওপর নির্ভর করে না; বরং অবস্থান, সময়োপযোগিতা ও কৌশলের ওপরও নির্ভরশীল।

বর্তমান রাজনৈতিকভাবে উত্তেজনাপূর্ণ বিশ্বে, যেখানে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যে সরাসরি সংলাপ কঠিন, সেখানে উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রাখতে সক্ষম দেশগুলোর গুরুত্ব বাড়ছে।

পাকিস্তান এ মিকা কার্যকরভাবে পালন করেছে। তবে এটি স্বল্পমেয়াদি সাফল্য, নাকি বৈশ্বিক পরিসরে দীর্ঘমেয়াদি অবস্থান পরিবর্তনের সূচনা—তা নির্ভর করবে পরবর্তী পরিস্থিতির ওপর।