শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সার কারসাজিতে কঠোর হুঁশিয়ারি নিতাই রায় চৌধুরীর

সার কারসাজিতে কঠোর হুঁশিয়ারি নিতাই রায় চৌধুরীর

ENTER TV


সার কারসাজিতে কঠোর হুঁশিয়ারি নিতাই রায় চৌধুরীর

কৃষকের জন্য বরাদ্দকৃত সার নিয়ে কোনো ধরনের কারসাজি, মজুতদারি বা অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
শনিবার (৫ সেপ্টেম্বর) মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া হাইস্কুল মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্যকালে তিনি এ হুঁশিয়ারি দেন। সভায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মন্ত্রী বলেন, “কৃষকের জন্য বরাদ্দকৃত সার নিয়ে কেউ কারসাজি করলে তার ঠিকানা হবে হাজতে। কৃষকের অধিকার নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।” সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, কৃষক যেন নির্ধারিত মূল্যে প্রয়োজনীয় সার পান, তা নিশ্চিত করতে হবে। সার নিয়ে কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিতাই রায় চৌধুরী আরও বলেন, কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সরকার কৃষকদের প্রয়োজনীয় সার ও কৃষি উপকরণ সরবরাহে গুরুত্ব দিচ্ছে। কোনো ব্যক্তি বা ব্যবসায়ী অনৈতিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।
এ সময় শালিখার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আগামী পাঁচ বছরে শালিখায় কোনো কাঁচা রাস্তা থাকবে না। সব কাঁচা রাস্তা পর্যায়ক্রমে পাকা করা হবে।” এ জন্য স্থানীয়ভাবে প্রয়োজনীয় উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। নেতাকর্মীরা তাদের বিভিন্ন মতামত ও দাবি তুলে ধরেন।
এ সময় বিএনপি সাবেক উপজেলা বিএনপির সভাপতি মোজাফফর হোসেন টুকু,সদস্য সচিব মনিরুজ্জান চকলেট,জেলা বিএনপির সদস্য মোতালেব হোসেন,সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

জসীম উদ্দীন  

শালিখা (মাগুরা) প্রতিনিধি: