শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডাকাতির ঘটনায় ২ জন গ্রেফতার

ডাকাতির ঘটনায় ২ জন গ্রেফতার

ENTER TV


ডাকাতির ঘটনায় ২ জন গ্রেফতার

রাঙামাটিতে কাপ্তাই লেকের মাঝে ডাকাতির ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। এ সময় তাদের মধ্যে একজনের বসতবাড়ি থেকে ডাকাতি করে নিয়ে যাওয়া টাকার ব্যাগ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—আহাম্মেদ সফি (৪৪), পিতা মৃত আব্দুল জব্বার, সাং আদার পাহাড়, ৫নং ওয়ার্ড, ৬নং বালুখালী ইউনিয়ন এবং তক্তারাম ওরফে সুব্রত চাকমা (৩২), পিতা দয়ালাল চাকমা, সাং দেওয়ানপাড়া (পর্যটন এলাকা), ৪নং ওয়ার্ড, রাঙামাটি।পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ৩টার দিকে কোতয়ালী থানাধীন বালুখালী ইউনিয়নের আদার পাহাড় এলাকার কাপ্তাই লেকের মাঝে ৬/৭ জনের একটি ডাকাতদল এক ব্যক্তির কাঁধে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। ওই ব্যাগে নগদ ৪ লাখ টাকা, একটি মোবাইল ফোন, এয়ারটেল সিম, ব্র্যাক ব্যাংক বনরূপা শাখার অব্যবহৃত চেকবই, মানিব্যাগ, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র ছিল।
এ ঘটনায় ভুক্তভোগী কোতয়ালী থানায় অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে কোতয়ালী থানার মামলা নং-০৫, তারিখ ০৮/০৫/২০২৬ খ্রিস্টাব্দ, জিআর নং-৬৬, দণ্ডবিধির ৩৯৫/৩৪ ধারায় মামলা রুজু করা হয়।মামলার তদন্ত ও আসামিদের গ্রেফতারে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে দুই আসামিকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, গ্রেফতারকৃত ২নং আসামি তক্তারাম ওরফে সুব্রত চাকমার বসতবাড়ি থেকে ডাকাতি করে নিয়ে যাওয়া টাকার ব্যাগটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
কোতয়ালী থানার ওসি মো. জসীম উদ্দীন বলেন, ডাকাতির ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশ তদন্ত শুরু করে। তথ্য-প্রযুক্তি ও বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনার মাধ্যমে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের একজনের বসতবাড়ি থেকে ডাকাতি করে নিয়ে যাওয়া টাকার ব্যাগ উদ্ধার করা হয়েছে। ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদেরও আইনের আওতায় আনা হবে। রাঙামাটি শহর ও আশপাশের এলাকায় অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত ১নং আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকেও আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

 

মোঃ কামরুল ইসলাম
রাঙামাটি প্রতিনিধি