বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কালাইয়ে মাদকবিরোধী আলোচনা সভা:

কালাইয়ে মাদকবিরোধী আলোচনা সভা:

কালাইয়ে মাদকবিরোধী আলোচনা সভা:

কালাইয়ে মাদকবিরোধী আলোচনা সভা: সমাজ থেকে মাদক নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান
মো:সুমন মন্ডল,কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
কালাই উপজেলা প্রশাসন ও জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে কালাই উপজেলা মডেল মসজিদে এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০/০৪/২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ সভায় মাদকবিরোধী সচেতনতামূলক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল-মামুন মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের পুলিশ সুপার মিনা মাহমুদা এবং রাজশাহী বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আলী আসলাম হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন।
বক্তারা তাদের বক্তব্যে মাদকের ভয়াবহতা, তরুণ সমাজের বিপথগামিতা এবং পারিবারিক ও সামাজিক ক্ষতির দিকগুলো তুলে ধরেন। তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো সমাজ কাঠামোকে ধ্বংস করে দেয়।
এ সময় জেলা প্রশাসক আল-মামুন মিয়া বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও জনসম্পৃক্ততা আরও জোরদার করার আহ্বান জানান।