রবিবার, আগস্ট ৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় জমি বিরোধে হামলা,৮ মাসের অন্তঃসত্ত্বা নারীসহ আহত ২

মাগুরায় জমি বিরোধে হামলা,৮ মাসের অন্তঃসত্ত্বা নারীসহ আহত ২

মাগুরায় জমি বিরোধে হামলা,৮ মাসের অন্তঃসত্ত্বা নারীসহ আহত ২

মাগুরায় জমি বিরোধে হামলা,৮ মাসের অন্তঃসত্ত্বা নারীসহ আহত ২
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরা সদর উপজেলায় জমি-সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত দুইজন আহত হওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ছোট কাদিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের বাসিন্দা মোঃ মেহেদী হাসানের সঙ্গে মোঃ জুবায়ের বিশ্বাস ও মোঃ আতিয়ার বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেলে এ বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
এসময় অভিযোগ করা হয়, আতিয়ার বিশ্বাস লোহার রড দিয়ে মেহেদী হাসানের ছোট ভাই মোঃ জিয়াউর রহমান বিশ্বাসের ওপর হামলা চালায়। এতে তিনি চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হন।
তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার স্ত্রী হোসনেয়ারা বেগম (৮ মাসের অন্তঃসত্ত্বা)কেও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে হোসনেয়ারা বেগম ও জিয়াউর রহমান সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর অভিযুক্তরা ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দিয়ে এলাকা ত্যাগ করে।
এ বিষয়ে ভুক্তভোগী পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।