সোমবার, আগস্ট ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোলায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ছাত্রদলের ১ হাজার চারা রোপণ

ভোলায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ছাত্রদলের ১ হাজার চারা রোপণ

ভোলায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ছাত্রদলের ১ হাজার চারা রোপণ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ভোলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল।

শনিবার ( ৮ আগস্ট) বেলা ১১টার দিকে পৌর ৫ নং ওয়ার্ডের প্রেম রোডের দুই পাশে ১ হাজার  বৃক্ষরোপণ করে ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, বশির আহমেদ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল হাসনাত তসলিম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক  জাহাঙ্গীর আলম শরীফ, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি  সাজ্জাদ হোসেন মুন্না, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া বেলাল, জেলা ছাত্রদল নেতা হুমায়ুন কবির, জানে আলম আকাশ, রিমেল সহ অনেকে।

আয়োজকরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে অঙ্গীকার ঘোষণা করেছেন, তা ইতোমধ্যে বাস্তবায়নের পথে এগিয়ে চলছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। সেই মহৎ উদ্যোগকে সফল করার লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। সমাজের সর্বস্তরের মানুষ, বিশেষ করে শিক্ষার্থীদের এ ধরনের কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়া অত্যন্ত জরুরি। পরিবেশ সংরক্ষণ কেবল সরকারের একার দায়িত্ব নয়, এটি প্রতিটি সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব। একটি সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, পরিচ্ছন্ন রাখি বাংলাদেশ’- স্লোগানকে ধারণ করে পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। 

মোঃ আজাদ 
ভোলা জেলা প্রতিনিধি