মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে ৬০ হাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি গ্রেপ্তার

পিরোজপুরে ৬০ হাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি গ্রেপ্তার

পিরোজপুরে ৬০ হাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি :

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি)অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিজানুর জামান (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। জেলার ইতিহাসে এটিই সর্বোচ্চ ইয়াবা জব্দের ঘটনা।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরের সার্বিক নির্দেশনায় ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম ও এসআই (নিরস্ত্র) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকারী দল পিরোজপুর সদর উপজেলার ৫নং ওয়ার্ডের কপুড়িয়াপট্টির আলহামদুলিল্লাহ মার্কেটের পঞ্চম তলা ভবনের চতুর্থ তলার একটি কক্ষ থেকে ওই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে। আসামি মো. মিজানুর জামান (৪৮)-এর শয়নকক্ষের ওয়াড্রবের ভেতর কাপড়ের ব্যাগে লুকানো অবস্থায় ২০০ পিস করে প্যাকেটজাত মোট ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

গ্রেফতার মিজানুর জামান বাগেরহাটের কচুয়া থানার মধ্য টেংরাখালী এলাকার মৃত নুরুজ্জামান ফকিরের ছেলে। জাতীয় পরিচয়পত্রে তার ঠিকানা উল্লেখ রয়েছে-বড় কুমিরা, জেবল হোছেন চৌকিদার বাড়ি, সীতাকুন্ড, চট্টগ্রাম।

জিজ্ঞাসাবাদে মিজানুর দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে ডিবি সূত্র জানায়।

আজ সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

পিরোজপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।