বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কেউ কারো জায়গায় যেতে পারে না, মেহজাবীনকে নিয়ে তটিনী

কেউ কারো জায়গায় যেতে পারে না, মেহজাবীনকে নিয়ে তটিনী

কেউ কারো জায়গায় যেতে পারে না, মেহজাবীনকে নিয়ে তটিনী

সম্প্রতি ‘ফিরে আসার গল্প’ নাটকের সংবাদ সম্মেলনে মেহজাবীনের সঙ্গে তুলনা নিয়ে কথা বলেন তটিনী। তার ভাষ্যে, এ ধরনের মন্তব্য তাকে অস্বস্তিতে ফেলে না; বরং নিজের ক্যারিয়ার নিয়ে আরও সচেতনভাবে ভাবতে উৎসাহিত করে।

তটিনী বলেন, “অনেকেই বলেন, তুমি মেহজাবীনের মতো, মেহজাবীনের জায়গায় যাচ্ছ। আসলে কেউ কারো জায়গায় যেতে পারে না। আমি কারো সঙ্গে নিজেকে তুলনা করব না, কারো জায়গায় ভাবাটাও ঠিক না। শিল্প অঙ্গনে এই তুলনা হয় না। মেহজাবীন আপু অনেক বড়, গুণী একজন শিল্পী। তবে, তুলনা করলে ভালো লাগে। তার মতো গুণী অভিনেত্রীর সঙ্গে তুলনাও তো বড় পাওয়া।”

তটিনীর বক্তব্যে স্পষ্ট, মেহজাবীনের সঙ্গে তুলনাকে তিনি প্রতিযোগিতা হিসেবে দেখেন না। বরং তার কাছে মেহজাবীনের দীর্ঘ অভিনয়জীবন ও কাজের প্রতি নিষ্ঠা নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুসরণীয় উদাহরণ।

এ প্রসঙ্গে তটিনী আরো বলেন, “আমাদের জেনারেশন বা পরের জেনারেশনের জন্য মেহজাবীন আপু একটা উদাহরণ। তার ক্যারিয়ারে এগিয়ে চলা, কাজের প্রতি সততা, তার পরিশ্রম, তার অনেক অভিজ্ঞতা, তার কাছ থেকে আমাদের সবার শেখা উচিত।”

অভিনয়ে আসার পর থেকেই মেহজাবীনকে অনুসরণ করার পরামর্শ পেয়েছেন তটিনী। তবে, সেই অনুসরণের বিষয়টি কেবল অভিনয় কিংবা ক্যারিয়ারে সীমাবদ্ধ ছিল না; ব্যক্তিত্ব ও আচরণও ছিল আলোচনায়।

তটিনী বলেন, “আমি যখন অভিনয়ে আসি, তখনই অনেকে আমাকে একটা কথাই বলেছিলেন, যদি কারও মতো হতে চাও, তাহলে মেহজাবীনকে ফলো করো। আর শুধু ক্যারিয়ার নয়, সে মানুষ হিসেবে কেমন, তার আচার–আচরণ সবই ফলো করার কথা বলতেন। কারণ, সিনিয়রদের কাছ থেকেই আমাদের অনুপ্রেরণা নেওয়া উচিত।”

অল্প সময়ের অভিনয়জীবনেই দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন তটিনী। তার অভিনীত নাটকগুলো নিয়ে দর্শকের আগ্রহ রয়েছে। বর্তমানে মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’ দিয়ে আলোচনায় আছেন তিনি। এতে তাকে দেখা যাচ্ছে গ্রাম থেকে ঢাকায় পড়তে আসা এক তরুণীর চরিত্রে।

একদিকে নতুন কাজ দিয়ে দর্শকের মনোযোগ ধরে রাখা, অন্যদিকে অভিজ্ঞ শিল্পীদের কাছ থেকে শেখার আগ্রহ—তটিনীর বক্তব্যে এই দুই দিকই উঠে এসেছে। মেহজাবীনের সঙ্গে তুলনা তার কাছে প্রশংসার বিষয় হলেও নিজের পরিচয় গড়ে তোলার গুরুত্বও তিনি অস্বীকার করছেন না। অন্যের সাফল্যকে নিজের গন্তব্য না ভেবে অনুপ্রেরণা হিসেবে নেওয়াই যে তার কাছে বেশি গুরুত্বপূর্ণ, সেটিই স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা