বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খান

ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খান

ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খান

রাজধানীর গুলশানে আয়োজিত ‘পাকিস্তান লাইভস্টাইল এক্সিবিশন’-এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। এই আয়োজনে বিলাল আব্বাসের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন দর্শকেরা।

গুলশান শুটিং ক্লাবে আগামী ৪ থেকে ৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে পাঁচ দিনব্যাপী পাকিস্তান লাইভস্টাইল এক্সিবিশন। মেলায় পাকিস্তানের ঐতিহ্যবাহী লাইফস্টাইল, বিবাহ সংস্কৃতি ও সুস্বাদু নানা খাবারের পসরা সাজানো হবে। জানা গেছে, এই মেলায় অংশ নিচ্ছেন বিলাল আব্বাসের মা ফ্যাশন ডিজাইনার ও ব্যবসায়ী ফারহানা সোহাইল। মূলত মায়ের ব্যবসায়িক উদ্যোগকে সমর্থন জানাতেই এই মেলায় অংশ নিতে আসছেন বিলাল আব্বাস।

বাংলাদেশ ও পাকিস্তানের লাইফস্টাইল পণ্য এবং সংস্কৃতির প্রচারের লক্ষ্যে পঞ্চমবারের মতো আয়োজন করা হচ্ছে এই প্রদর্শনী। আয়োজক প্রতিষ্ঠান পাকিস্তান লাইভস্টাইল (পিএলএস)-এর দেওয়া তথ্যমতে, এই আয়োজন প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থী ও ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত থাকবে। ৪ তারিখ মেলা শুরু হলেও বিলাল আব্বাস ঢাকায় আসবেন ৬ নভেম্বর। থাকবেন শেষ দিন ৮ নভেম্বর পর্যন্ত।

পাকিস্তানি সিরিয়াল ‘ও রাংরেজা’, ‘চিঁক’, ‘প্যায়ার কে সাদকে’, ‘ডাঙ্ক’, ‘ইশক মুর্শিদ’ এবং সাম্প্রতিক সময়ের জনপ্রিয় ‘মেরি জিন্দেগি হ্যায় তু’-এ অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন বিলাল। বাংলাদেশেও রয়েছে তাঁর অনেক ভক্ত।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা