বর্তমান সময়ের নাটকের পরিচিত মুখ খায়রুল বাসার ও নাজনীন নীহা। টিভি কিংবা ইউটিউবে নিয়মিত মুক্তি পাচ্ছে তাঁদের অভিনীত নাটক। প্রশংসিত হচ্ছে দুজনের অভিনয়। তবে একসঙ্গে কোনো নাটকে কাজ করা হয়নি তাঁদের। অবশেষে পর্দায় জুটি হয়ে আসছেন খায়রুল বাসার ও নাজনীন নীহা। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ইউটিউব ফিল্ম ‘instaগ্রাম’-এ প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন তাঁরা।
এখন চলছে instaগ্রাম ইউটিউব ফিল্মের শুটিং। নতুন এই ইউটিউব ফিল্ম নিয়ে খায়রুল বাসার বলেন, ‘ইনস্টাগ্রাম শুনলে সবাই হয়তো সোশ্যাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের কথাই ভাববে। স্বাভাবিকভাবে সেই প্রভাব থাকবে; তবে এটি একটি গ্রামেরও গল্প। এখানে নানা শ্রেণি-পেশার মানুষ থাকে, তাদের আন্তরিক সহাবস্থানের গল্প। এটা একটা হৃদ্যতার গল্প। আমার অভিনীত চরিত্র নিয়ে বিস্তারিত বলতে চাই না। এখানে বিশেষ বা কেন্দ্রীয় চরিত্রটি আমার। এই চরিত্র ধরে গল্প এগিয়ে যাবে। তাই মুক্তির আগে বেশি কিছু বলতে চাই না।’
প্রথমবার নীহার সঙ্গে স্ক্রিন শেয়ার প্রসঙ্গে খায়রুল বাসার বলেন, ‘নীহার সঙ্গে এটাই প্রথম কাজ। এর আগে কয়েকটি কাজ নিয়ে কথা হয়েছিল; কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। অবশেষে একসঙ্গে আমরা কাজ করছি। এখন পর্যন্ত নীহার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। কাজ নিয়ে সে খুব মনোযোগী এবং সচেতন।’
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা